খেলা

Virat Kohli: কোহলির কাছে অদ্ভুত দাবি ছোট্ট শিশুর, পোস্টার দেখে হতবাক নেটিজেনরা

সোশ্যাল মিডিয়ায় নিত্যনৈমিত্তিক কতইনা ভিডিও ভাইরাল হয় চোখের পলকে। ঠিক তেমনি সম্প্রতি ক্রিকেট অঙ্গনের কয়েক সেকেন্ডের ভিডিও রীতিমতো ভাইরাল হয়েছে নেটিজেনদের দ্বারা। যেখানে ছোট্ট একটি ছেলেকে গ্যালারিতে পোস্টার হাতে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। তবে পোস্টারে এমন কিছু লেখা ছিল যা ক্যামেরা ম্যানের দৃষ্টিতে আটকা পড়ে এবং ওই ক্যামেরা ম্যান লাইভ ম্যাচে সেই দৃশ্য তুলে ধরেন। দৃশ্যটি ক্যামেরা বন্দী হতেই ওই বালকের বাবা-মার কার্যক্রমের তীব্র সমালোচনা করেছেন নেটিজেনরা।

ঘটনাটি ঘটেছে গত সোমবার, যেখানে বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে শক্তিশালী চেন্নাই সুপার কিংসের বিপক্ষে খেলতে নেমেছিল রয়েল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর। রোমাঞ্চকর ম্যাচের মধ্যে ছোট্ট বালকের ওই কর্মকাণ্ডের দৃশ্য চোখে পড়ে সবার। ছোট্ট ওই বালকটি একটি পোস্টার হাতে নিয়ে বিরাট কোহলির দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করছিল। তবে ওই বালকটি ভাইরাল হওয়ার পেছনে সবচেয়ে বড় কারণ হলো তার হাতে ধরে থাকা পোস্টারের লেখাগুলি। ওই প্ল্যাকার্ডে লেখা ছিল, ‘বিরাট কাকা, আমি কি ভামিকাকে ডেটে নিয়ে যেতে পারি?’

ঘটনাটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই ওই বালকের বাবা-মা কে এক হাতে নিয়েছেন নেটিজেনরা। কেউ কেউ লিখেছেন, ‘নিজে এবং নিজের সন্তানকে ভাইরাল করতে কতই না কর্মকাণ্ড করেন আপনারা।’ আবার একজন লিখেছেন,’নিষ্পাপ শিশুকে দিয়ে এইসব করাতে তার বাবা-মা লজ্জাবোধ করেন না?’ অন্য একজন লিখেছেন,’ একটি ছোট শিশুকে ব্যবহার করে তার মা এবং বাবা প্রচার পাওয়ার জন্য একটি সস্তা কাজ করেছে।’

এক কথায় ওই শিশুটির কর্মকাণ্ড ভাইরাল হতেই তার বাবা-মাকে সমালোচনার স্রোতে ভাসিয়েছেন নেট প্রেমীরা। যদি ম্যাচ প্রসঙ্গে বলি, তবে প্রথমে ব্যাটিং করে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটের বিনিময়ে ২২৬ রানের বিশাল ইনিংস গড়ে তোলে চেন্নাই সুপার কিংস। বিশাল রানের লক্ষ্যমাত্রা নিয়ে খেলতে নেমে প্রথমেই তারকা ক্রিকেটার বিরাট কোহলির উইকেট হারায় ব্যাঙ্গালোর। তবে ডুপ্লেসিস এবং গ্লেন ম্যাক্সওয়েলের মধ্যে দুর্দান্ত ইনিংসের সুবাদে জয়ের খুব কাছে পৌঁছে যায় ব্যাঙ্গালোর। তবে মহেন্দ্র সিং ধোনির জালে আটকা পড়ে ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ২১৮ রানে আটকে যায় বিরাট কোহলিরা।

Kriti Lekha Shome

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026