খেলা

IPL 2023: ‘আমরা প্লে-অফে পৌঁছানোর যোগ্য নই’, GT-র বিপক্ষে হেরে ময়নাতদন্ত করলেন ডু’প্লেসিস

দেখতে দেখতে আইপিএলের ১৬টি মরশুম পার করে ফেলল রয়েল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর। তবুও আইপিএলের শিরোপা জয়ের স্বপ্ন সত্যি হলো না কিংবদন্তি ক্রিকেটার বিরাট কোহলির। চলতি বছর ভারতীয় প্রিমিয়ার লিগের যাত্রাটা ভালোভাবে শুরু করলেও পরিসমাপ্তি ঘটলো দুঃস্বপ্নের মত। গ্রুপ পর্যায়ের শেষ ম্যাচে গুজরাটের বিপক্ষে লজ্জাজনকভাবে হেরে কার্যত আইপিএলের প্লে-অফের লড়াই থেকে বিদায় নিল রয়েল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর।

এদিন আইপিএলের অতি গুরুত্বপূর্ণ ম্যাচে গুজরাটের বিপক্ষে ৬ উইকেটে পরাজিত হওয়ার পর ব্যাঙ্গালোরের অধিনায়ক ডু প্লেসিস বড় মন্তব্য করেছেন। তিনি সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, ‘চলতি আইপিএলে আমরা মোটেও ভালো টিম ছিলাম না। শিরোপা জয়ের মতো সামর্থ্য অন্তত আমাদের দলের ছিল না। তবে কয়েকজন ক্রিকেটার খুবই ভালো পারফরমেন্স করেছেন। মূলত তাদের জন্য শেষ পর্যন্ত আমরা লড়াই করার শক্তি পেয়েছি। তবে শিরোপা জয় করার মতো শক্তিশালী দল আমাদের নেই।’

আমরা আপনাদের জানিয়ে রাখি, আইপিএলের সূচনা লগ্ন থেকে রয়েল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর অংশগ্রহণ করছে। তবে তিনবার ফাইনাল খেললেও শিরোপা জয়ের স্বপ্ন সার্থক হয়নি দলটির। চলতি আইপিএলে ১৪ ম্যাচে ১৪ পয়েন্ট সংগ্রহ করে পয়েন্টস টেবিলের পঞ্চম স্থানে নিজেদের আইপিএল যাত্রা সমাপ্ত করেছে বিরাট কোহলিরা। তবে এই নিবন্ধে আমরা আপনাদের জানিয়ে রাখি, আইপিএলের ইতিহাসে একটি বারের জন্য শিরোপা হওয়ার জন্য না করলেও যেকোনো সফল দলের চেয়ে রয়েল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোরের সমর্থক সংখ্যা ঢের বেশি। উল্লেখ্য, আজ আইপিএলের প্রথম প্লে-অফ ম্যাচে শক্তিশালী গুজরাটের বিপক্ষে মাঠে নামবে মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংস।

Kriti Lekha Shome

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026