ভারতীয় তরুণ ওপেনার শুভমান গিল এই মুহূর্তে দুর্দান্ত ফর্মে রয়েছেন। এদিন মোহালির আইএস বিন্দ্রা পিসিএ স্টেডিয়ামে ২০২৩ আইপিএলের ১৮তম ম্যাচে পঞ্জাব কিংসকে ৬ উইকেটে হারানোর পেছনে গুজরাট টাইটান্সের ওপেনার শুভমান গিলের ভূমিকা ছিল লক্ষণীয়। তিনি ওই ম্যাচে ৪৯ বলে ৬৭ রানের ইনিংস খেলে দলকে জয়ের সীমা পার করান। তবে তার এই লম্বা ইনিংসে খুশি নন ভারতের প্রাক্তন ক্রিকেটার বীরেন্দ্র শেবাগ।
ম্যাচ শেষে হার্দিক পান্ডিয়ার দেওয়া বক্তব্যের সাথে এদিন গলা মেলান ভারতের ধ্বংসাত্মক ক্রিকেটার বীরেন্দ্র শেবাগ। ম্যাচ শেষে হার্দিক পান্ডিয়া বলেন, ম্যাচ জয় করলেও মাত্র ১৫৪ রান করতে এতটা সময় নেওয়া উচিত হয়নি আমাদের ব্যাটসম্যানদের। আমাদের এখনো অনেক কিছু শেখার বাকি রয়েছে। এদিন সংবাদমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে বীরেন্দ্র শেবাগও একই কথা তুলে ধরেন।
তিনি সরাসরি বলেন, ‘যখন আপনি নিজের জন্য খেলবেন তখন ওই ক্রিকেটই আপনাকে কোন না কোন পর্যায়ে থাপ্পর দেবে। আপনার মানসিকতা যদি এমনটা হয় যে, প্রথমে আমাকে অর্ধশতরনের ইনিংস খেলতে দিন তারপর আমি দ্রুত গতিতে রান তুলব। তবে এই মনোভাবের জন্য নিঃসন্দেহে আপনার ক্যারিয়ার ধ্বংস হবেই।’
তিনি আরও বলেন, ‘শুভমান গিল এদিন ৪১ বলে নিজের অর্ধশত রান পূর্ণ করেছেন। পরবর্তীতে মাত্র ৭ বলে আরও ১৭ রান যুক্ত করেছেন দলের খাতায়। তবে যদি তিনি অর্ধশত রান করেই সাজঘরে ফিরতেন তবে শেষ ওভারে বাকি থাকা ৭ রানের পরিবর্তে গুজরাটের ঘাড়ে ১৭ রানের বোঝা এসে পড়তো। যার ফলে শেষ ওভারে পাঞ্জাবের বিপক্ষে ১৭ রান করে জয় লাভ করা এক প্রকার অনিশ্চিত হয়ে পড়তো গুজরাটের। যদি এখন আপনি আপনার মানসিকতা না পাল্টান, সেক্ষেত্রে এক সময় ক্রিকেট আপনার সঙ্গ পরিত্যাগ করবে।’
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…