খেলা

IPL 2024: মহাকরণে আজ মুখোমুখি CSK বনাম RCB, দেখে নিন দুই দলের সম্ভাব্য একাদশ

আজ চেন্নাইয়ের এম এ চিদাম্বরম স্টেডিয়ামে শুরু হচ্ছে জমজমাট আইপিএলের ১৭তম আসরের ওপেনিং ম্যাচ। আর এই ওপেনিং ম্যাচে রয়েল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোরের বিপক্ষে মাঠে নামবে গতবারের চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংস। দুই মহাশক্তিশালী দল মাঠে নামার পূর্বে ইতিমধ্যে শুরু হয়েছে ক্রিকেটপ্রেমীদের ভবিষ্যৎ বাণী। পাশাপাশি ক্রিকেট বিশেষজ্ঞরাও দুই শক্তিশালী দলকে নিয়ে সমীকরণ মেলানোর চেষ্টা করছেন। আজকের এই নিবন্ধে আমরা আপনাদের জানাতে চলেছি, আইপিএলের প্রথম ম্যাচে কেমন হবে দুই দলের শক্তিশালী সম্ভাব্য একাদশ। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক-

আইপিএলের প্রথম ম্যাচে মাঠে নামার পূর্বে চেন্নাইয়ের অধিনায়কত্ব ছেড়েছেন ৫ বারের শিরোপা জয়ী অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। তার বদলে তরুণ ক্রিকেটার ঋতুরাজ গায়কোয়াড়ের নেতৃত্বে রয়েল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোরের বিপক্ষে মাঠে নামবে চেন্নাই সুপার কিংস। আমরা আপনাদের বলি, গতবার চেন্নাই সুপার কিংস এবং রয়েল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর পরস্পরের বিপক্ষে একবার মাত্র মাঠে নেমেছিল। যে ম্যাচে খুব সহজে ব্যাঙ্গালোরকে পরাজিত করেছিল চেন্নাই।

যদিও এবার সমীকরণটা চেন্নাই সুপার কিংসের জন্য ততটা সহজ হবে না বলে মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা। এম এ চিদাম্বরম স্টেডিয়ামে ফাফ ডু প্লেসিসের নেতৃত্বে যথেষ্ট কঠিন লড়াই দেবে রয়েল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর। তাছাড়া, ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে ফিরেছেন ব্যাঙ্গালোরের তারকা ক্রিকেটার বিরাট কোহলি। সুতরাং আইপিএলের প্রথম ম্যাচে ফাইনালের মজা পাবেন ক্রিকেট প্রেমীরা, এমনটা মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা। চলুন জেনে নেওয়া যাক, কেমন হতে পারে দুই দলের সম্ভাব্য শক্তিশালী একাদশ-

চেন্নাইয়ের সম্ভাব্য শক্তিশালী একাদশ: রাচিন রবীন্দ্র, রুতুরাজ গায়কওয়াড় (অধিনায়ক), অজিঙ্কা রাহানে, ড্যারিল মিচেল, শিবম দুবে, রবীন্দ্র জাদেজা, এমএস ধোনি (উইকেটকিপার), শার্দুল ঠাকুর, দীপক চাহার, মুকেশ চৌধুরী এবং মহেশ থেকশানা।

ব্যাঙ্গালোরের সম্ভাব্য শক্তিশালী একাদশ: ফাফ ডু প্লেসিস (অধিনায়ক), বিরাট কোহলি, রজত পতিদার, গ্লেন ম্যাক্সওয়েল, ক্যামেরন গ্রিন, দিনেশ কার্তিক (উইকেটকিপার), মায়াঙ্ক ডাগর, বিজয়কুমার ব্যাশক, আলজারি জোসেফ, মোহম্মদ সিরাজ এবং করণ শর্মা।

Kriti Lekha Shome

Recent Posts

মাত্র ৯৯৭ টাকায় ১৫০ দিন নিশ্চিন্ত! BSNL প্ল্যানে আনলিমিটেড কলিং + ডেটা সুবিধা

টেলিকম বাজারে যেখানে প্রায় প্রতিমাসেই রিচার্জ করতে হচ্ছে, সেখানে দীর্ঘমেয়াদি প্ল্যানের চাহিদা দ্রুত বাড়ছে। এই…

April 9, 2026

PPF থেকে মাসে ৬১ হাজার টাকা! কীভাবে পাবেন এই নিশ্চিত পেনশন?

শেয়ার বাজারে ঝুঁকি নিতে না চাইলে সরকারি সুরক্ষিত বিনিয়োগ হিসেবে পাবলিক প্রভিডেন্ট ফান্ড (PPF) এখন…

April 9, 2026

ভাইরাল ভিডিও ঘিরে তুমুল বিতর্ক: হুমায়ুন কবীরকে নিয়ে তৃণমূলের বিস্ফোরক অভিযোগ

বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসছে, ততই উত্তপ্ত হয়ে উঠছে বাংলার রাজনৈতিক পরিস্থিতি। এই আবহেই সামনে…

April 9, 2026

হলদিয়া থেকে কড়া বার্তা: ‘যারা বাংলাকে লুটেছে, কাউকে ছাড়া হবে না’—প্রধানমন্ত্রীর হুঁশিয়ারি

পশ্চিমবঙ্গের রাজনীতিতে নতুন করে উত্তাপ ছড়াল হলদিয়ার জনসভা। সেখান থেকেই তৃণমূল সরকারের বিরুদ্ধে সরাসরি আক্রমণ…

April 9, 2026

লখনউ ম্যাচের আগে দুঃসংবাদ! নারিন-বরুণ খেলবেন কি না, ধোঁয়াশায় KKR

লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে নামার আগে বড় ধাক্কা কলকাতা নাইট রাইডার্স শিবিরে। দলের দুই প্রধান…

April 9, 2026

আজও কলকাতায় বৃষ্টি! ইডেনে বাতিল হবে KKR Vs LSG ম্যাচ? দেখুন ওয়েদার রিপোর্ট

এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে খুব একটা ভালো অবস্থায় নেই কলকাতা নাইট রাইডার্স। প্রথম তিন ম্যাচের…

April 9, 2026