শনিবার ইডেন গার্ডেন্সে দুরন্ত পারফরম্যান্স করল কলকাতা নাইট রাইডার্স। গুরুত্বপূর্ণ ম্যাচে গুজরাট টাইটান্সকে ২৯ রানে হারিয়ে শুধু দু’পয়েন্টই নয়, প্লে-অফে ওঠার আশা আরও জিইয়ে রাখল অজিঙ্কা রাহানের দল। ২০২৬ আইপিএলের লিগ পর্ব এখন শেষ লগ্নে। ৬০টি ম্যাচ শেষ হলেও এখনও পর্যন্ত কোনও দল আনুষ্ঠানিকভাবে প্লে-অফ নিশ্চিত করতে পারেনি। ফলে শেষ কয়েকটি ম্যাচ ঘিরে জমে উঠেছে সমীকরণের লড়াই।
এই জয়ের ফলে কলকাতা নাইট রাইডার্স পয়েন্ট টেবিলে অষ্টম স্থান থেকে উঠে এসেছে সপ্তম স্থানে। বর্তমানে KKR-এর ঝুলিতে রয়েছে ১১ পয়েন্ট। লিগ পর্বে কলকাতার হাতে এখনও বাকি রয়েছে দুটি ম্যাচ। এই দু’টি ম্যাচ জিততে পারলে সর্বাধিক ১৫ পয়েন্টে পৌঁছতে পারবে তারা। আর সেই ১৫ পয়েন্ট নিয়েও প্লে-অফে ওঠার সম্ভাবনা থাকছে। অন্যদিকে, গুজরাট টাইটান্সের অবস্থাও এখন চাপে। ১৩ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে তারা দ্বিতীয় স্থানে থাকলেও শেষ ম্যাচে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে হারলে তাদের ভাগ্যও ঝুলে যেতে পারে।
বর্তমানে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ১২ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে। দ্বিতীয় স্থানে গুজরাট টাইটান্স। তৃতীয় স্থানে রয়েছে সানরাইজার্স হায়দরাবাদ, তাদের সংগ্রহ ১৪ পয়েন্ট। চতুর্থ স্থানে থাকা পঞ্জাবের ঝুলিতে রয়েছে ১৩ পয়েন্ট। এদিকে রাজস্থান রয়্যালস ১১ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে রয়েছে। চেন্নাই সুপার কিংসও ১২ পয়েন্ট নিয়ে ছ’নম্বরে। কলকাতা রয়েছে সপ্তম স্থানে ১১ পয়েন্ট নিয়ে। আর দিল্লি ক্যাপিটালস ১০ পয়েন্ট নিয়ে রয়েছে অষ্টম স্থানে।
কলকাতার সামনে এখন একটাই রাস্তা—শেষ দুই ম্যাচ জিততেই হবে। মুম্বই ইন্ডিয়ান্স এবং দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে জয় পেলেই KKR পৌঁছে যাবে ১৫ পয়েন্টে। তবে শুধু নিজেদের ম্যাচ জিতলেই হবে না, তাকিয়ে থাকতে হবে অন্য দলগুলির ফলাফলের দিকেও। কলকাতার সুবিধা হবে যদি রাজস্থান রয়্যালস, চেন্নাই সুপার কিংস এবং পঞ্জাব কিংস নিজেদের বাকি ম্যাচগুলিতে হেরে যায়। পাশাপাশি বেঙ্গালুরুকে হারাতে হবে হায়দরাবাদকে। এই পরিস্থিতিতে একাধিক দল ১৪-১৫ পয়েন্টে আটকে যেতে পারে এবং তখন নেট রান রেট গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। KKR-এর জন্য সবচেয়ে বড় চিন্তা হল, ১৫ পয়েন্টে পৌঁছেও প্লে-অফ নিশ্চিত নয়। কারণ কয়েকটি দল যদি ১৬ পয়েন্টে পৌঁছে যায়, তাহলে কলকাতার রাস্তা বন্ধ হয়ে যাবে। তাই এখন শুধু নিজেদের পারফরম্যান্স নয়, অন্য ম্যাচের ফলও সমান গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।
কলকাতার জয়ে সবচেয়ে বেশি চাপে পড়েছে দিল্লি ক্যাপিটালস। রাজস্থান যদি দিল্লিকে হারিয়ে দেয়, তাহলে কার্যত টুর্নামেন্ট থেকে ছিটকে যাবে অক্ষর প্যাটেলের দল। অন্যদিকে গুজরাটও শেষ ম্যাচে হারলে বিপদে পড়তে পারে। চেন্নাই যদি হায়দরাবাদ এবং গুজরাট—দুই দলকেই হারায়, আবার রাজস্থান যদি নিজেদের বাকি ম্যাচ জিতে নেয়, তাহলে পাঁচটি দল ১৬ পয়েন্টে পৌঁছে যেতে পারে। সেই পরিস্থিতিতে নেট রান রেটের কারণে গুজরাটের বিদায়ও অসম্ভব নয়।
লিগ পর্বে এখনও ১০টি ম্যাচ বাকি রয়েছে। ফলে প্রতিটি ম্যাচের ফলাফল বদলে দিতে পারে পুরো পয়েন্ট টেবিলের চিত্র। একদিকে যেমন বেঙ্গালুরুর সামনে প্লে-অফ নিশ্চিত করার সুযোগ রয়েছে, তেমনই কলকাতা, চেন্নাই, রাজস্থান, গুজরাট এবং পঞ্জাব—সব দলকেই শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই চালিয়ে যেতে হবে। এখন দেখার, শেষ পর্যন্ত কোন চারটি দল জায়গা করে নেয় IPL 2026-এর প্লে-অফে।
মিড-রেঞ্জ স্মার্টফোন বাজারে ফের বড় চমক দিতে চলেছে Motorola। আগামী সপ্তাহেই ভারতে লঞ্চ হতে চলেছে…
মেয়েদের উচ্চশিক্ষার প্রতি আরও বেশি আগ্রহী করে তুলতে একের পর এক নতুন পদক্ষেপ নিচ্ছে উত্তরপ্রদেশ…
পোস্ট অফিসে (India Post) টাকা লেনদেন করেন বা বিভিন্ন সঞ্চয় প্রকল্পে বিনিয়োগ করেন? তাহলে এবার…
দেশের স্কুল শিক্ষাব্যবস্থায় বড় পরিবর্তনের পথে হাঁটল CBSE বোর্ড। নতুন নিয়ম অনুযায়ী, আগামী ১ জুলাই…
দেশের স্কুল শিক্ষাব্যবস্থায় বড় পরিবর্তনের পথে হাঁটল CBSE বোর্ড। নতুন নিয়ম অনুযায়ী, আগামী ১ জুলাই…
কার্যত দ্রুত হারে কমছে রাজ্যের জনসংখ্যা (Population)। আর সেই কারণেই জনসংখ্যা বৃদ্ধিতে উৎসাহ দিতে বড়…