মুম্বই: করোনা (Coronavirus) পরিস্থিতির জন্য গত বছর অর্থাৎ আইপিএলের (IPL) তৃতীয় সংস্করণ নির্ধারিত সময়ের অনেক পরেই হয়েছিল। বলা যায় আইপিএল অনুষ্ঠিত করার জন্য টি-২০ বিশ্বকাপকে (T-20 Worldcup) পিছিয়ে দিয়েছিল বিসিসিআই (BCCI)। এমনকি দেশের মাটিতে নয়, সংযুক্ত আরব আমিরশাহীতে (soudi Arab) আয়োজন করা হয়েছিল গতবারের আইপিএল। তবে এবার করোনা পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে হওয়ার ফলে প্রত্যেকবার যে সময় আইপিএল হয়, সেই সময়েতেই এবারের আইপিএল অনুষ্ঠিত করার পরিকল্পনা করছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড। আর তাই তড়িঘড়ি আইপিএলের চতুর্দশ সংস্করণের জন্য নিলামের (Auctiom) দিন ঘোষণা করে দিয়েছে বিসিসিআই। জানা গিয়েছে, আগামী ১৮ ফেব্রুয়ারি (February) চতুর্দশ আইপিএলের নিলাম অনুষ্ঠিত হবে। আর এই পর্বটি চেন্নাইয়ে (Chennai) আয়োজন করা হয়েছে বলে বিসিসিআই সূত্রে খবর।
আইপিএলের অফিশিয়াল টুইটার হ্যান্ডেলে এ কথা ঘোষণা করা হয়েছে। যেখানে লেখা হয়েছে, ‘আইপিএল ২০২১-এর ক্রিকেটারদের নিলাম ১৮ ফেব্রুয়ারি। কেন্দ্র, চেন্নাই। এ বছরের আইপিএল নিলামের জন্য আপনারা কতটা উত্তেজিত?’ মুহূর্তের মধ্যে এই টুইট সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায় এবং বিসিসিআই এই টুইটকে নিজেদের অফিশিয়াল টুইটার হ্যান্ডেলে রিটুইট করেছে।
এর পাশাপাশি এমনটাও জানানো হয়েছে যে, যে সকল ক্রিকেটারদের নাম আইপিএল নিলামে নথিভূক্ত করা নেই, তাঁরা যদি নিজেদের নাম আইপিএল নিলামে নথিভুক্ত করতে চান, তাহলে সেক্ষেত্রে ৪ ফেব্রুয়ারি বিকেল পাঁচটার মধ্যে অকশন এগ্রিমেন্ট ফর্ম ফিলাপ করে অনলাইনে জমা দিতে হবে। সব মিলিয়ে আইপিএল নিজের পুরনো উইন্ডোতে এ বছর ফিরতে চলেছে। আর তাই এখন থেকেই ক্রিকেটপ্রেমীদের মধ্যে উৎসাহের অন্ত নেই। যদিও এখনও পর্যন্ত আইপিএলের দিনক্ষণ এখনও ঘোষণা করা হয়নি বিসিসিআইয়ের পক্ষ থেকে। এমনকি করোনাকালে এ বছর দেশে না বিদেশের মাটিতে আইপিএল হবে, তা নিয়েও এখনও পর্যন্ত বিসিসিআইয়ে পক্ষ থেকে কিছু জানানো হয়নি। তবে সবার চোখ এখন আইপিএল নিলামের দিকে, এমনটা বলাই যায়।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…