খেলা

IPL 2023: IPL ফাইনালে পুলিশ অফিসারকে ‘থাপ্পড়’ দিলেন এক মহিলা! ভিডিও ভাইরাল নেট পাড়ায়

গতকাল আইপিএলের ফাইনাল ম্যাচ মাটিতে গড়ানোর কথা থাকলেও বৃষ্টির কারণে একটি বলও খেলতে পারেননি ক্রিকেটাররা। ফলে বাধ্য হয়ে আইপিএলের ফাইনাল ম্যাচ ‘রিজার্ভ ডে’-তে খেলানোর সিদ্ধান্ত নেন ম্যাচ আম্পায়ার। আমরা আপনাদের জানিয়ে রাখি, গতকাল সন্ধ্যা ৭:৩০ মিনিট থেকে ২০২৩ আইপিএলের মেগা ফাইনালে শক্তিশালী চেন্নাই সুপার কিংসের বিপক্ষে মাঠে নামার কথা ছিল গতবারের চ্যাম্পিয়ন গুজরাট টাইটান্সের। তবে গুজরাটে মুষলধারে বৃষ্টির জন্য কার্যতো সেই ম্যাচ বাতিল করতে বাধ্য হয় ভারতীয় ক্রিকেট বোর্ড।

এই সময় আইপিএল আয়োজক কমিটির তরফ থেকে জানানো হয়, বৃষ্টির কারণে নির্ধারিত দিনে ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হওয়ার বদলে ২৯ তারিখ সোমবার সন্ধ্যা ৭:৩০ মিনিটে অনুষ্ঠিত হবে। যদিও আইপিএল কর্তৃপক্ষের এমন সিদ্ধান্তগ্রহণের পূর্বে ম্যাচ আম্পায়ার জানান, দুই দল মিলিয়ে কমপক্ষে ১০ ওভার খেলা হতে হবে। তা না হলে ম্যাচ বাতিল করে ‘রিজার্ভ ডে’-তে আয়োজন করতে হবে।

গতকাল বৃষ্টি বিঘ্নিত ম্যাচে চেন্নাইয়ের বিপক্ষে গুজরাট মাঠে না নামতে পারলেও স্টেডিয়ামে ঘটে গেছে চরম অঘটন। যদিও বিষয়টির সত্যতা যাচাই করা হয়নি, তবুও নেটিজেনদের একাংশ দাবি করেছেন এক পুলিশ কর্মকর্তাকে পরপর কয়েকটি ‘থাপ্পড়’ মেরেছেন গ্যালারিতে উপস্থিত থাকা এক মহিলা। যদিও পরবর্তীতে ওই মহিলাকে স্টেডিয়ামের বাইরে বের করে দেওয়া হয়।

ঘটনাটি যেখানে ঘটছে সেখানকার প্রত্যক্ষদর্শীরা জানান, ‘সবার নজরে পড়ার আগেই ওই মহিলা ডিউটি রত পুলিশ কর্মকর্তাকে পরপর কয়েকটি থাপ্পড় দেন। এরপর তাকে ধাক্কাও দেন ওই মহিলা। বিষয়টি সবার নজরে আসতেই ওই মহিলাকে শান্ত করেন স্টেডিয়ামে উপস্থিত থাকা বাকি দর্শকরা। তবে পুলিশ কর্মকর্তার সাথে অসহনীয় ব্যবহার করার জন্য তাকে স্টেডিয়াম থেকে বের করে দেওয়া হয়।’ তবে কি কারনে ঘটনাটি ঘটেছে সে সম্পর্কে কোন রকম তথ্য দিতে পারেননি ওই প্রত্যক্ষদর্শীরা।

Kriti Lekha Shome

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026