খেলা

IPL-এ চরম ব্যর্থ, আসন্ন মরশুমে এই ৩ ক্রিকেটারকে ছেড়ে দিতে পারে হায়দ্রাবাদ

২০২২ আইপিএলের মেগা আসরে শুরুটা ভালো না হলেও টানা পাঁচ ম্যাচে জিতে সবার নজর কেড়েছিল উইলিয়ামসনের হায়দ্রাবাদ। তবে শেষটা ভালো করতে পারেনি সানরাইজ হায়দ্রাবাদ। গ্রুপ পর্যায়ের শেষ অংশে এসে একের পর এক ম্যাচ হেরে পয়েন্ট টেবিলের অষ্টম স্থানে নিজেদের পথ চলা শেষ করেছিল হায়দ্রাবাদ শিবির। সর্বসাকুল্যে ১২ পয়েন্ট অর্জন করেছিল কেন উইলিয়ামসনরা। এরপর অবশ্য দলের পারফরম্যান্স নিয়ে একাধিক প্রশ্ন উঠতে থাকে সোশ্যাল মিডিয়ায়। মনে করা হচ্ছে, ২০২৩ আইপিএলে আবার নতুনভাবে দল গঠন করতে পারে হায়দ্রাবাদ। সে ক্ষেত্রে এই তিন ক্রিকেটার বাদ পড়তে পারেন-

১. শ্রেয়াস গোপাল: ভারতীয় অলরাউন্ডার শ্রেয়াস গোপালকে দলে নিলেও অধিনায়ক উইলিয়ামসন তার ওপর ভরসা দেখাননি। মাত্র একটি ম্যাচ খেলার সুযোগ পেয়েছিলেন শ্রেয়াস গোপাল। তবে সেখানে বল হতে ৩ ওভার বোলিং করে ৩৩ রানের বিনিময়ে মাত্র একটি উইকেট দখল করেছিলেন তিনি। এরপর আর অবশ্য ২২ গজের মহারণে নামা হয়নি তার।

২.ফজলহক ফারুকী: আফগানিস্তানের বাঁহাতি বোলার ফজলহক ফারুকীর নাম থাকতে পারে এই তালিকায়। আন্তর্জাতিক ক্রিকেটের পাশাপাশি বিভিন্ন লীগে দুর্দান্ত পারফরম্যান্স করার সুবাদে ভারতীয় প্রিমিয়ার লিগে খেলার সুযোগ জুটে যায় তার। মেগা নিলামে হায়দ্রাবাদ শিবির তাকে কিনে নিলেও নিজেকে প্রমাণ করতে পারেননি ফজলহক ফারুকী। আইপিএলের মেগা আসরে ৩ ম্যাচে মাত্র দুটি উইকেট দখল করেছিলেন তিনি।

৩. শন অ্যাবট: অস্ট্রেলিয়ান ক্রিকেটার শন অ্যাবট আইপিএলের পূর্বে বাংলাদেশ প্রিমিয়ার লীগ সহ পৃথিবীর বিভিন্ন টি-টোয়েন্টি লিগ সফলতার সাথে বোলিং করেছেন। অন্যান্য লীগে দুর্দান্ত সফলতা পাওয়ার পর ২.৪০ কোটি টাকায় ভারতীয় প্রিমিয়ার লিগে বিক্রি হন তিনি। তবে আইপিএলের মেগা টুর্ণামেন্টে বল হাতে পুরোপুরি ব্যর্থ হন তিনি। হায়দ্রাবাদের জার্সিতে একটি ম্যাচে মাঠে নেমে ৪ ওভারে ৪৭ রান খরচ করেন শন অ্যাবট। মনে করা হচ্ছে, আইপিএলের পরবর্তী সংস্করণে তাকে ছেড়ে দিতে পারে হায়দ্রাবাদ।

Kriti Lekha Shome

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026