আমির কন্যা ইরা খান প্রায়ই কারণে অকারণে চর্চায় থাকেন মিডিয়াতে। সোশ্যাল মিডিয়ার পাতাতেও কম জনপ্রিয় নন তিনি। আমির কন্যা হিসেবে শুরু থেকেই সাধারণের মাঝে কম পরিচিত নন তিনি। সম্প্রতি নিজের দীর্ঘদিনের প্রেমিকের সাথে সকলের উপস্থিতিতে আংটি বদল করেছেন ইরা। আপাতত তাদের এনগেজমেন্টের ঝলক উঠে এসেছে মিডিয়ার পাতাতে। এই মুহূর্তে নিজের এনগেজমেন্টের সূত্র ধরেই মিডিয়ার পাতায় চর্চিত আমির কন্যা।
কয়েকদিন আগেই নিজের দীর্ঘদিনের প্রেমিক নুপুর শিখরের সাথে নিজের এনগেজমেন্টের কথা জানিয়েছিলেন ইরা। তবে এবার গত শুক্রবার পরিবার ও ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতেই আংটি বদল করলেন তারা। এদিন হালকা মেকাপে লাল রঙের অফশোল্ডার লং গাউনে ছিলেন ইরা। অন্যদিকে নুপুর সাদা শার্ট ও কালো ব্লেজারে ছিলেন। তাদের চোখে মুখে উচ্ছ্বাসের ছাপ ছিল স্পষ্ট। সেই ঝলক অবশ্য মিলেছে মিডিয়ার পাতাতেই।
Video (engagement)
সোশ্যাল মিডিয়ার পাতায় তাদের প্রায়ই একসাথে দেখা মেলে। থেকে থেকেই একে অপরের প্রতি ভালোবাসা জাহির করেন তারা। এক বছর আগে নিজেদের সম্পর্কের কথা অফিশিয়ালি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানিয়েছিলেন সকলকে। কয়েকদিন আগে দু’বছরের মাথায় ছবি শেয়ার করে একে অপরের প্রতি ভালোবাসাও জাহির করেছিলেন তারা। বলাই বাহুল্য, খুব শীঘ্রই সাতপাকেও ঘুরবেন এই জুটি।
ইরার বাবা-মা আমির খান ও রিনা দত্তের পাশাপাশি উপস্থিত ছিলেন অভিনেতার দ্বিতীয় প্রাক্তন স্ত্রী কিরণ রাও’ও। এমনকি আমির কন্যার এনগেজমেন্টের অনুষ্ঠানে উপস্থিত থাকতে দেখা গিয়েছে ফাতিমা সানা শেখকেও। এছাড়াও ইমরান খানের পাশাপাশি দেখা মিলেছে আশুতোষ গোয়ারিকরেরও। এই মুহূর্তে মিডিয়ার পাতায় আমির কন্যার এনগেজমেন্টের একাধিক ঝলক ভাইরাল রয়েছে। আর এই মুহূর্তে সেই নিয়েই মেতে রয়েছে গোটা মিডিয়ামহল।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…