চীনের সাথে ইরানের বন্ধুত্ব! ভারতের সাথে রেল প্রকল্পের চুক্তি বাতিল করল ইরান
ইরানের চাবাহার বন্দর থেকে জেহেদান পর্যন্ত রেল প্রকল্পের সঙ্গে যুক্ত ছিল ভারত। কিন্তু এবার ভারতকে ছাড়াই এই প্রজেক্টকে এগিয়ে নিয়ে যেতে শুরু করল ইরান। আর এই ঘটনার পরেই কেন্দ্রীয় সরকারকে তীব্র আক্রমণ করল কংগ্রেস। কারণ এই প্রজেক্টের সাথে ভারতের নাম যুক্ত হবার পর থেকেই মোদি সরকারের সফলতার কথা প্রচার করত বিজেপি। এই চাবাহার বন্দর থেকে জেহেদান পর্যন্ত রেলওয়ে প্রজেক্টে ৬২৮ কিলোমিটার রেল লাইন তৈরি হওয়ার কথা রয়েছে। ‘ইসলামিক রিপাবলিক রেলওয়েজ’-এর পরিকল্পনা অনুযায়ী, ২০২১-এর মার্চ মাসের মধ্যে ১৫০ কিমি রেললাইন তৈরি হবে। ২০২২-এর মার্চ মাসের মধ্যে তৈরি হবে পুরো লাইন।
ইরানের ভাইস প্রেসিডেন্ট জাহাঙ্গিরি জানিয়েছেন যে ইরান নিজেদের ফান্ডেই তৈরি করবে চাবাহার বন্দর থেকে জেহেদান পর্যন্ত রেলওয়ে প্রজেক্ট। আগে এই প্রজেক্টটি ভারতের সঙ্গে যৌথভাবে হওয়ার কথা ছিল। এখন তা হচ্ছে না। ভারতের জন্য দরজা সবসময় খোলা আছে।
প্রসঙ্গত, চিন ও ইরানের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হওয়ার পথে। এই চুক্তি হবে ২৫ বছরের জন্য অর্থনীতি ও নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে। যার অর্থমূল্য ৪০০ বিলিয়ন ডলার। এবার আশঙ্কার বিষয় এই যে ইরান ভারতকে সরিয়ে চিনকে দিয়ে কাজ করাবে না তো? সংশয় একটা থেকেই গেল।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…