নিউজ

দালাল ছাড়াই মিলবে কনফার্ম টিকিট, আইআরসিটিসি থেকে তৎকাল টিকিট বুকিং এর সহজ পদ্ধতি জানেন কি?

ঘুরতে যাওয়া থেকে শুরু করে অফিসের কাজ, সব ক্ষেত্রেই ভারতবাসীর প্রথম পছন্দ হয়ে থাকে ভারতীয় রেলওয়ে। কম খরচের মধ্যে আরামদায়ক সফরের জন্য এদেশের বাসিন্দারা ট্রেনকে সবার আগে বেছে নিয়ে থাকেন এবং এই কারণেই ট্রেনের টিকিটের চাহিদা সব সময় থাকে আকাশ ছোঁয়া। বিশেষ করে উৎসবের মরশুমে ট্রেনের টিকিটের চাহিদা থাকে সবসময় বেশি। বলতে গেলে উৎসবের সময় টিকিটের চাহিদা এতটাই বেশি থাকে যে কার্যত আকাল পড়তে দেখা যায় টিকিটের। শেষ মুহূর্তের ট্রেনের টিকিট কাটতে চাইলে তৎকাল টিকিট ছাড়া আর কোন উপায় থাকে না। তবে এই তৎকাল টিকিট কাটতে গেলে দালাল ছাড়া আর কোন অপশন নেই। কিন্তু আপনি কি জানেন দালালের সাহায্য ছাড়াই কিন্তু ফোন থেকেই আপনি তৎকাল টিকিট কনফার্ম বুকিং করতে পারবেন? তাহলে জেনে নিন কিভাবে এই টিকিট আপনাকে বুক করতে হবে।

এই কাজ করার জন্য আপনাকে আপনার ফোনে ইন্সটল করতে হবে আইআরসিটিসি রেল কানেক্ট অ্যাপ্লিকেশন। এই অ্যাপে নিজের আইআরসিটিসি অ্যাকাউন্ট এর মাধ্যমে লগইন করে প্রোফাইলে কিছু বিশেষ পরিবর্তন করে ফেলুন। তৎকাল টিকিট বুক করার সময় যাত্রীদের নাম এবং অন্যান্য তথ্য আগে থেকে টাইপ করতে হয়। এর ফলে একসাথে অনেকটা সময় নষ্ট হয়ে যায়। এই দেরি করার ফলেই অনেক সময় তৎকাল টিকিট কাটার সময় কনফার্ম টিকিট হাতছাড়া হয়ে যায়। তাই টিকিট বুকিং এর আগে নিজের প্রোফাইলের মাস্টার লিস্টে সমস্ত যাত্রীর নাম এবং অন্যান্য তথ্য আগে থেকে ভরে নিন। এর ফলে তৎকাল টিকিট বুকিং এর প্রক্রিয়া অনেকটা সহজ হয়।

আপনাদের জানিয়ে রাখি এসি তৎকাল টিকিট বুকিং শুরু হয় যাত্রার দিনের আগের দিন সকাল দশটায়। অন্যদিকে সকাল ১১ টায় শুরু হয় স্লিপার ক্লাস তৎকাল টিকিট বুকিং। নির্দিষ্ট সময় দু মিনিট আগে আইআরসিটিসি অ্যাপে লগইন করে ফেলুন। বেশি আগে লগইন করবেন না এতে বুকিং এর সময় আপনার একাউন্ট লগ আউট হয়ে যাবার সম্ভাবনা থাকে। যে ট্রেনে তৎকাল টিকিট কাটবেন তা সিলেক্ট করে মাস্টার লিস্ট থেকে যাত্রীদের বেছে নিন।

এরপরে দ্রুত পেমেন্ট প্রক্রিয়া শেষ করে ফেলুন। যেহেতু আপনাকে দ্রুত পেমেন্ট করতে হবে সেক্ষেত্রে আপনি ইউপিআই অপশনটি বেছে নিন। কার্ডের মাধ্যমে অথবা নেট ব্যাঙ্কিং এর মাধ্যমে পেমেন্ট করতে হলে অনেকটা সময় নষ্ট হয়। তাই ইউপিআই যদি আপনি বেছে নেন তাহলে খুব সহজে অনলাইন ট্রানজেকশন আপনি করতে পারবেন। এরপরই আপনি তৎকাল টিকিট পেয়ে যাবেন নিজের হাতে।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026