ভারতীয়রা প্রায়শই ট্রেনে করে যাতায়াত করে থাকেন। যখনই আমরা দূরে কোথাও ভ্রমণ করতে যাই তখনই আমরা সবার প্রথমে ট্রেনকে পছন্দ করি। আগে বাষ্প দিয়ে ট্রেন চলত এবং এর জন্য কয়লা ব্যবহার করা হতো।। এরপর শুরু হয় ডিজেল চালিত ট্রেন চলা। এখন ট্রেন চলে বিদ্যুতে। আজ আমরা আপনাদের জানাবো একটি ডিজেলের চলার ট্রেনের মাইলেজ ঠিক কতটা।
ভারতীয় রেলের ইঞ্জিনের স্থাপিত তেলের ট্যাংক মূলত তিনটি ভাগে বিভক্ত রয়েছে। ৫০০০ লিটার ৫৫০০ লিটার এবং ৬০০০ লিটার। একটি ডিজেল ইঞ্জিনে প্রতি কিলোমিটারের গড় মাইলেজ গাড়ির লোড এর উপরে নির্ভর করে থাকে। একটি ট্রেন ইঞ্জিনের মাইলেজ অনেক কিছু দ্বারা নির্ধারিত হয়ে থাকে। যদি আমরা ১২ কোচের যাত্রীবাহী ট্রেনের কথা বলি তবে ছয় লিটারে এক কিলোমিটার মাইলেজ দিতে পারে এই ধরনের ট্রেন। ২৪ কোচ এক্সপ্রেস ট্রেনে ইনস্টল করা ডিজেল ইঞ্জিনটি প্রতি ছয় লিটারে এক কিলোমিটার মাইলেজ দেয়। অন্যদিকে যদি ১২ কোচের এক্সপ্রেস ট্রেন হয় তাহলে প্রতি কিলোমিটার চলতে ৪.৫ লিটার ডিজেলের প্রয়োজন হয়।
তবে যে সমস্ত ট্রেনে ঘন ঘন এক্সিলারেটর চাপতে হয় এই সমস্ত ট্রেনে মাইলেজ কম হবে। যাত্রীবাহী ট্রেন এবং এক্সপ্রেস ট্রেনের মাইলেজ এর পার্থক্য রয়েছে কারণ যাত্রীবাহী ট্রেন সমস্ত স্টেশনে থামে। সেই কারণে অনেক বেশি ব্রেক এবং এক্সিলারেটর ব্যবহার করতে হয়। কিন্তু যদি এক্সপ্রেস ট্রেন হয় তাহলে অত বেশি ব্রেক এবং এক্সেলেরেটর ব্যবহার করতে হয় না। সে ক্ষেত্রে মাইলেজ কিছুটা বেশি হয়। তবে পণ্য ট্রেনের ক্ষেত্রে মাইলেজ এর ব্যাপক তারতম্য হতে পারে। কখনো হয়তো বাড়তি ওজন থাকে এবং কখনো আবার খালি গাড়ি চলে। তাই যদি ভর্তি মালবাহী গাড়ি থাকে তাহলে মাইলেজ হবে অনেক কম। অন্যদিকে যদি খালি গাড়ি থাকে তাহলে মাইলেজ বেশি।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…