নিউজ

IRCTC: এক ট্রেনেই বৈষ্ণোদেবী থেকে রাম মন্দির, কম খরচে দুর্দান্ত প্যাকেজ ট্যুর আনল IRCTC

ঘুরতে যেতে কে না ভালোবাসে। কিন্তু অনেক সময়ই বাজেটের মধ্যে না হওয়ায় মনের সাধ মনেই চেপে রাখতে হয়। তবে এবার কম খরচেই হবে সাধ পূরণ। সৌজন্যে আইআরসিটিসির (IRCTC) এই দারুণ উদ্যোগ। এক ট্রেনেই দেশের কিছু জনপ্রিয় তীর্থস্থানগুলি ঘুরে দেখা যাবে এই বিশেষ উদ্যোগে। উত্তরবঙ্গের পর্যটকদের কথা চিন্তা করেই আইআরসিটিসির তরফে নেওয়া হয়েছে এই বিশেষ উদ্যোগ।

আগামী ২৪ জুন নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে রওনা দিতে চলেছে ভারত গৌরব স্পেশ্যাল টুরিস্ট ট্রেন। এই এক ট্রেনই তীর্থযাত্রীদের ঘোরাবে বৈষ্ণোদেবী, হৃষিকেশ, হরিদ্বার, মথুরা, বৃন্দাবন এবং অযোধ্যার রাম মন্দির। বলা বাহুল্য, আইআরসিটিসির এই প্যাকেজের বিশেষ আকর্ষণই হল অযোধ্যায় রামলালার দর্শন। সেই সঙ্গে উত্তর ভারতের আরও একগুচ্ছ তীর্থস্থান তো রয়েছেই। শুক্রবার জলপাইগুড়ি প্রেস ক্লাবে সাংবাদিক বৈঠক ডেকে এই বিশেষ উদ্যোগের ঘোষণা করা হয় আইআরসিটিসির তরফে। আইআরসিটিসি গুয়াহাটির সিনিয়র এক্সিকিউটিভ এই উদ্যোগের ঘোষণা করেন।

জানা যাচ্ছে, এটি একটি প্যাকেজ ট্যুর। এই প্যাকেজ ট্যুরে ট্রেনের বুকিং এর সঙ্গে হোটেলে রাত্রিবাস, তিন বেলার খাওয়া দাওয়ার ব্যবস্থাও থাকছে। এই ট্যুরে পরিবেশন করা হবে নিরামিষ খাবার। পাশাপাশি কোনো যাত্রী যদি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন, এমন আপৎকালীন পরিস্থিতির জন্য থাকবে প্যারামেডিক্যাল টিম। এই প্যাকেজ ট্যুরটি মোট ৮ রাত ৯ দিনের। জনপ্রতি খরচ পড়বে নন এসিতে ১৭,৯০০ টাকা এবং এসি থ্রি টায়ারে ২৯,৫০০ টাকা।

২৪ জুন সকাল দশটা নাগাদ নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে রওনা হবে ভারত গৌরব স্পেশ্যাল টুরিস্ট ট্রেন। দর্শনীয় স্থানগুলি ঘুরিয়ে ২ জুলাই সন্ধ্যা ছটায় ফের নিউ জলপাইগুড়ি স্টেশনে ফেরত আসবে ট্রেন। নিউ জলপাইগুড়ি ছাড়াও যাত্রাপথে মালদা টাউন, রামপুরহাট, দুমকা, ভাগলপুর, জামালপুর, কিউল এবং পাটনা স্টেশন থেকে ট্রেনে বোর্ডিং করা যাবে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026