আইআরসিটিসি নামটা উচ্চারণ করলেই চলন্ত ট্রেনে খাবার পরিষেবার কথা সকলেরই মাথায় আসে। তবে আপনাদের জানিয়ে রাখি এবার ইন্ডিয়ান রেলওয়ে ক্যাটারিং এন্ড ট্যুরিজম কর্পোরেশন বা আইআরসিটিসি পর্যটন শিল্পের উপর বিশেষ ফোকাস করে দেশের বিভিন্ন প্রান্তে বাজেট হোটেল নির্মাণ এবং পরিচালনা করার প্রকল্প নিয়েছে। ইতিমধ্যেই এই হোটেল প্রকল্প নিয়ে দেশের একাধিক রাজ্য সরকারের সঙ্গে আলোচনায় বসেছে আইআরসিটিসি। ইতিমধ্যেই উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড, মধ্যপ্রদেশ, গুজরাট ইত্যাদি রাজ্যের সঙ্গে বাজেট মূল্যের হোটেল প্রকল্প নিয়ে আলোচনা করেছে আইআরসিটিসি।
এছাড়াও ভারতের বুকে ভ্রমণপিপাসুদের স্বর্গ উত্তর-পূর্ব ভারতের একাধিক রাজ্যের সংশ্লিষ্ট কর্তাদের সাথে যোগাযোগ করেছে irctc। ইতিমধ্যেই নাগাল্যান্ড, অরুণাচল ও আসাম সরকারের সাথে এই নতুন প্রকল্প নিয়ে বৈঠক চলছে। জানা গিয়েছে, ইতিমধ্যেই বাজেট হোটেল প্রকল্পের একটি হোটেলের কাজ প্রায় শেষের পথে কোহিমাতে। এছাড়া আগামী বছর অর্থাৎ ২০২৩ এর জানুয়ারি মাসের মধ্যেই মধ্যপ্রদেশের খেজুরাহতে আরেকটি হোটেল তৈরি হয়ে যাবে। এছাড়াও গুজরাটের কেভাদিয়াতে বাজেট হোটেলে নির্মাণের কাজ শুরু হয়েছে।
আইআরসিটিসি সূত্রে জানা গিয়েছে, তারা খুব শীঘ্রই উত্তরপ্রদেশের লখনৌ, বেনারস এবং অযোধ্যার মতো পর্যটন স্থানগুলিতে বাজেট হোটেল নির্মাণের কাজ শুরু করবে। ইতিমধ্যেই রাজ্য সরকারের সাথে জমি নিয়ে বৈঠক শুরু হয়ে গিয়েছে। উত্তরপ্রদেশের পাশাপাশি মধ্যপ্রদেশের ভোপাল এবং উজ্জয়নেও এই প্রকল্প শুরু করার জন্য রাজ্য সরকারকে প্রস্তাব পাঠিয়েছে আইআরসিটিসি। প্রসঙ্গত উল্লেখ্য, এই প্রকল্পের জন্য প্রথম পর্যায়ে ৫০০ কোটি টাকা বিনিয়োগ করছে আইআরসিটিসি।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…