ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

Indian Railways: ভারতীয় রেলের নতুন সেবা, স্টেশনে পৌঁছালে ডেকে দেবে, নিশ্চিন্তে ঘুমান

আপনার কি ঘুম খুব তাড়াতাড়ি আছে তাহলে আপনি কিন্তু খুবই ভাগ্যবান একজন মানুষ। তবে ট্রেনে ভ্রমণ করতে গেলে এটা আপনার জন্য একটা সমস্যার বিষয় হয়ে উঠতে পারে। অনেক সময় দূরপাল্লার ট্রেনে যাতায়াত করতে গেলে যাদের ঘুম একটু বেশি পায় বা যাদের ঘুম তাড়াতাড়ি আসে তাদের কিছু সমস্যা হয়। তাদের চিন্তা থেকে যায় যদি নির্দিষ্ট স্টেশনে ঘুম না ভাঙ্গে? এই ভয়ে আবার অনেকে রাতে ট্রেনে ঘুমান না। আপনিও যদি এই দলে পড়েন তাহলে আপনার আর বিশেষ কোনো চিন্তার কারণ নেই। এবার থেকে ট্রেন আপনার ঘুম ভাঙানোর দায়িত্ব নিতে চলেছে। একটি নতুন আপডেট চালু করা হয়েছে ভারতীয় রেলওয়ের পক্ষ থেকে। চলুন তাহলে এই আপডেটের ব্যাপারে বিস্তারিত জেনে নেওয়া যাক।

কি আপডেট দিচ্ছে ভারতীয় রেলওয়ে?

এবার থেকে ট্রেনে আপনার ঘুম ভাঙ্গানোর দায়িত্ব নেবে ভারতীয় রেল নিজেই। এর জন্য আপনাকে শুধু একটা কাজ করতে হবে। আপনাকে আগে থেকে একটি ম্যাসেজ পাঠিয়ে রাখতে হবে ভারতীয় রেলকে। ট্রেনে ওঠার আগে ভারতীয় রেলওয়ের অফিসিয়াল নম্বর ১৩৯ নম্বরে আপনাকে মেসেজ করতে হবে। এখানে আপনি নিজের পছন্দসই ভাষা বেছে নিয়ে মেসেজ করতে পারেন। তারপর ১০ সংখ্যার পিএনআর নম্বর আপনাকে লিখতে হবে। আপনি কোন স্টেশনে নামবেন সেটা আপনাকে উল্লেখ করতে হবে এই মেসেজে। এরপর আপনাকে এই মেসেজটি পাঠিয়ে দিতে হবে ১৩৯ নম্বরে।

স্টেশনে আসার ২০ মিনিট আগে জানাবে রেল

অটোমেটিক ভাবে ভারতীয় রেলওয়ে আপনার ফোনে একটি এলার্ম সেট করে দেবে। স্টেশনে পৌঁছানোর কুড়ি মিনিট আগে আপনার ফোনে এলার্ম বাজিয়ে আপনাকে ঘুম থেকে তুলে দেবে ভারতীয় রেলওয়ে। এর ফলে আপনি আর স্টেশন মিস করার ভয় আপনার থাকবে না। আপনি নিশ্চিন্তে ট্রেনে ঘুমাতে পারবেন। আপনি যদি ট্রেনে যাত্রার সময় অন্য কোন পরিষেবা বা সাহায্যের প্রয়োজনে পড়েন, তবে আপনি রেল মদদ ওয়েবসাইটে গিয়ে অভিযোগ বা সাহায্য চাইতে পারেন ভারতীয় রেলের কাছ থেকে।

Nirajana Nag

Recent Posts

Airtel দিল বড় ঝটকা! ৮৪ দিনের জনপ্রিয় প্ল্যান ৪০ টাকা বাড়ল

মোবাইল গ্রাহকদের জন্য আবারও খারাপ খবর। দেশের অন্যতম বড় টেলিকম সংস্থা Airtel চুপিসারে তার একটি…

April 20, 2026

বড় সুখবর! রাজ্য সরকারি কর্মীদের DA বাড়ছে, নবান্নে শীঘ্রই বিজ্ঞপ্তি

ভোটের আবহে রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় আপডেট সামনে এল। কেন্দ্র সরকার সম্প্রতি ডিএ বৃদ্ধির…

April 20, 2026

ভোটের মুখে তৃণমূলকে বড় ধাক্কা! হঠাৎ বাংলায় কাজ বন্ধ আইপ্যাকের, বাড়ছে জল্পনা

বিধানসভা ভোটের ঠিক আগে বড় ধাক্কা খেল তৃণমূল কংগ্রেস। দলের অন্যতম কৌশল নির্ধারণকারী সংস্থা আইপ্যাক…

April 20, 2026

কোটি কোটি ভক্তের ঢল! বছর ঘোরার আগেই রেকর্ড গড়ল দীঘার জগন্নাথ ধাম

রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে উদ্বোধন হয়েছিল দীঘার জগন্নাথ ধামের। আর এক বছরের আগেই…

April 20, 2026

আইপ্যাক ইস্যুতে তোপ মমতার! ‘চাকরি দেব’, কাজ বন্ধের খবরে তীব্র প্রতিক্রিয়া

ভোটের আবহে উত্তপ্ত রাজ্যের রাজনীতি। তার মধ্যেই আইপ্যাক (IPAC) নিয়ে নতুন করে জল্পনা ছড়াতেই সরব…

April 20, 2026

৭–৮ ঘণ্টা AC চললেও বিল কম! এই ৩ সহজ কায়দা জানলে গরমেও আরাম, খরচও কম

গরম পড়তেই অনেক বাড়িতেই এসি ছাড়া থাকা কঠিন হয়ে যায়। বিশেষ করে রাতে আরাম করে…

April 20, 2026