যাত্রীরা প্রায়শই দূরের গন্তব্যে পৌঁছানোর জন্য ট্রেনে ভ্রমণ করতে পছন্দ করেন। কেউ কেউ আবার ঘুরতে যাওয়ার জন্য ট্রেন কে বেছে নেন এবং এর কারণ হলো কম খরচে নিরাপদ ভ্রমণ। যদি আপনিও এরকম একজন মানুষ হয়ে থাকেন তাহলে আপনার জন্য রয়েছে একটা বড় খবর। করোনা মহামারীর পর রেলওয়ে অনলাইন টিকিট বুকিং এর ক্ষেত্রে বড় পরিবর্তন নিয়ে এসেছে। অ্যাপ এবং ওয়েবসাইট এর মাধ্যমে টিকিট বুক করার নিয়ম পরিবর্তন করতে চলেছে আইআরসিটিসি। এই নতুন নিয়ম অনুযায়ী অনলাইন টিকিট বুকিং এর আগে আপনাকে আপনার একাউন্ট যাচাই করে নিতে হবে। অনলাইন টিকিট বুক করার আগে ব্যবহারকারীদের মোবাইল নম্বর এবং ইমেইল আইডি যাচাই করা প্রয়োজন এবং এটা ছাড়া কিন্তু আপনি টিকিট বুক করতে পারবেন না।
এমন অনেক ব্যবহারকারী আছেন যারা করোনা মহামারী শুরু হওয়ার পর থেকে আইআরসিটিসি অনলাইনের মাধ্যমে এখনো পর্যন্ত টিকিট বুক করেননি। তাই তারা কিন্তু এই যাচাই করনের এই নতুন নিয়মের ব্যাপারে জানেন না। যাচাইকরণের এই নতুন নিয়ম শুধুমাত্র এই ধরনের লোকেদের জন্য কার্যকর করা হয়েছে। আপনিও যদি এই অ্যাপের মাধ্যমে দীর্ঘদিন ধরে টিকিট না কেটে থাকেন তাহলে আগে আপনার অ্যাকাউন্ট যাচাই করে নিন।
আইআরসিটিসি অ্যাপ কিংবা ওয়েবসাইটে দেওয়া যাচাইকরন উইন্ডোতে ক্লিক করুন। তারপর আপনার নিবন্ধিত মোবাইল নম্বর এবং ইমেইল আইডি লিখুন। সবকটি তথ্য প্রবেশ করানোর পর ভেরিফাই বোতামে ক্লিক করুন। ভেরিফাই বাটনে ক্লিক করার পর আপনার নম্বরে এটি ওটিপি আসবে এবং সেটি দিয়ে আপনার মোবাইল নম্বর ভেরিফাই করুন। পাশাপাশি ইমেইল আইডিতে আসা কোড দিয়ে মেইল আইডি ভেরিফাই করে ফেলুন।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…