নিউজ

IRCTC Ticket Booking: ট্রেনের টিকিট কনফার্ম হবেই! কি করে করবেন বুক? রইলো বিশেষ কিছু টিপস

ভারতে ট্রেন পরিষেবা ব্যাপকভাবে ব্যবহার করা হয়। দূরে কোথাও যাওয়ার জন্য মোটামুটি সাধ্যের মধ্যে খরচে কম সময়ে পৌঁছে যাওয়া যায় এক্সপ্রেস ট্রেনের মাধ্যমে। ভারতীয় রেল বর্তমানে দেশবাসীর কথা মাথায় রেখে বিভিন্ন ধরনের নতুন নতুন অত্যাধুনিক প্রযুক্তি আনছে। আর তার উদাহরণ হল গোটা ভারতে বন্দে ভারত ট্রেনের রুট চালু করা। সাধ্যের মধ্যে খরচ করে ভারতীয় রেলওয়ে ব্যবহার করতে পছন্দ করেন সকলেই। দূরে কোথাও যেতে হলে এক্সপ্রেস ট্রেনে আগে থাকতেই ট্রেনের টিকিট বুক করতে হয়। তবে অনেক সময় কনফার্ম টিকিট পাওয়া যায় না। তবে IRCTC অ্যাপে টিকিট বুকিং করার সময় বেশ কিছু টোটকা মেনে চললে আপনি নিশ্চিত কনফার্ম টিকিট পেতে পারেন। কি করতে হবে? জানতে এই প্রতিবেদনটি অবশ্যই সম্পূর্ণ পড়ুন।

নিশ্চিত কনফার্ম টিকিট পেতে গেলে IRCTC অ্যাপে টিকিট বুক করার সময় বেশ কয়েকটি জিনিসের খেয়াল রাখতে হবে আপনাকে। প্রথমত, আপনি অনলাইনে যেই ডিভাইসের মাধ্যমে টিকিট বুক করতে চাইছেন তাতে ফাস্ট ইন্টারনেট আছে নাকি, তা আগে থাকতেই যাচাই করে নিতে হবে। স্লো ইন্টারনেটে টিকিট বুক শুরু করলে কনফার্ম টিকিট পাওয়ার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। দ্বিতীয়ত, আপনি যদি এসিতে তৎকাল টিকিট কাটতে চান তাহলে ঠিক সকাল ৯:৫৮ তে IRCTC অ্যাপে লগইন করুন। কারণ ১০:০০ টায় AC তৎকাল বুকিং শুরু হয়। স্লিপার ক্লাসে তৎকাল টিকিট বুক করার সময় সকাল ১১টা। এই ক্ষেত্রে ১০:৫৮ এ লগইন করুন।

এরপর সবচেয়ে জরুরী জিনিস হল টিকিট বুক করার আগেই একটি মাস্টার তালিকা প্রস্তুত করুন যাতে টিকিট বুকের প্রয়োজনীয় সমস্ত ইনফরমেশন থাকবে। আগে থাকতেই আইআরসিটিসি ওয়েবসাইটে ‘মাই প্রোফাইল’ সেক্টরে মাস্টার তালিকা তৈরি করে নিন। নাম, বয়স, আইডি কার্ড এবং জন্মগত পরিচয়পত্রের মতো জিনিসগুলি পূরণ করে যাত্রীদের একটি তালিকা তৈরি করুন। এরপর টিকিট বুকিং এর সময় মাত্র এক ক্লিক করেই আপনার সমস্ত বিবরণ আপনি মুহূর্তের মধ্যে পূরণ করে নিতে পারবেন। এই তিনটি বিষয় মেনে চললেই আপনি আইআরসিটিসি অ্যাপ থেকে নির্দ্বিধায় কনফার্ম টিকিট পেয়ে যেতে পারবেন।

Nirajana Nag

Recent Posts

ভোটে হারতেই বদল! মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে বড় নির্দেশ শুভেন্দুর, চর্চায় নবান্ন

তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের Z প্লাস নিরাপত্তা নিয়ে…

May 12, 2026

মুখ্যমন্ত্রী হয়েই কড়া পদক্ষেপ! এক ধাক্কায় বন্ধ হচ্ছে ৭১৭টি মদের দোকান

তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হয়েই একের পর এক বড় পদক্ষেপ নিচ্ছেন থালাপতি বিজয়। আগেই ২০০ ইউনিট বিনামূল্যে…

May 12, 2026

৪ লাখে গ্রুপ ডি, ৭ লাখে গ্রুপ সি! ফাঁস চাকরি বিক্রির ‘রেট কার্ড’, তোলপাড় বাংলার রাজনীতি

গত ১৫ বছর ধরে বাংলায় দুর্নীতি, কালোবাজারি ও সিন্ডিকেট রাজ চলেছে বলে অভিযোগ তুলে ফের…

May 12, 2026

টানা জিতলেও কি প্লে-অফে উঠতে পারবে KKR? সামনে এখন ভয়ংকর কঠিন সমীকরণ!

চলতি আইপিএল ২০২৬ মরশুমে কলকাতা নাইট রাইডার্সের প্লে-অফের লড়াই ক্রমশ কঠিন হয়ে উঠছে। প্রথম ৬…

May 12, 2026

এক রিচার্জে পুরো বছর ফ্রি টেনশন! রোজ 2.5GB ডেটা দিচ্ছে Jio-র ধামাকাদার প্ল্যান

আপনিও কি রিলায়েন্স জিওর (Reliance Jio) গ্রাহক? তাহলে আপনার জন্য রইল বড় খবর। টেলিকম বাজারে…

May 12, 2026

বাংলায় চালু বিশ্বকর্মা যোজনা, কারা পাবেন ৩ লক্ষ টাকার ঋণ? জানুন আবেদন পদ্ধতি

বাংলায় এখন ডবল ইঞ্জিন সরকার। সম্প্রতি নবান্নে প্রথম ক্যাবিনেট বৈঠকের পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী একাধিক…

May 12, 2026