ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

Ticket Cancellation Charges: রেলের বড় সিদ্ধান্ত, এখন ওয়েটিং টিকিট বাতিল করলে এত টাকা কেটে নেওয়া হবে

রেল যাত্রীরা বর্তমানে একটা বড় ধরনের স্বস্তি পেয়েছেন। আইআরসিটিসি ওয়েবসাইট থেকে বুক করা ওয়েটিং এবং আরএসি টিকিট বাতিল করার ক্ষেত্রে কোনরকম সার্ভিস চার্জ এবার থেকে আর কাটছাঁট করা হবে না। যদি এরকম ক্ষেত্রে টিকিট বাতিল করা হয় তাহলে এখন প্রতি যাত্রী পিছু ৬০ টাকা করে ক্যান্সেলিং ফি চার্জ করে ভারতীয় রেলওয়ে। তবে এবার থেকে এই বিষয়টা বন্ধ রাখা হচ্ছে। গিরিডির আরটিআই কর্মী সুনীল কুমার স্যান্ডেলওয়ালার অভিযোগের ভিত্তিতে রেলযাত্রীদের এই স্বস্তি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় রেলওয়ে। এই নতুন সিদ্ধান্তের ফলে সারা দেশের মানুষ স্বস্তি পাবেন।

কাণ্ডেল ওয়াল ১২ এপ্রিল টিকিট বাতিলের জন্য আইআরসিটিসি দ্বারা নির্বিচারে ফ্রি নেওয়ার বিষয়টা নিয়ে রেল প্রশাসনকে একটা চিঠি পাঠিয়েছেন। এতে তিনি জানিয়েছিলেন আইআরসিটিসি ওয়েবসাইটের মাধ্যমে বুক করা ওয়েটিং টিকিটগুলি নিশ্চিত না হলে রেলওয়ে নিজেই সেই সমস্ত টিকিট বাতিল করে। এছাড়াও আমাদের দ্বারা প্রদত্ত পরিমাণের একটা বড় অংশ পরিসেবা ফি হিসেবে কেটে নেওয়া হয়। এখানে কোন রকম পরিষেবা দেওয়াই হচ্ছে না ভারতীয় রেলের তরফ থেকে। কিন্তু তবুও পরিষেবা ফি আমাদের দিতে হচ্ছে। উদাহরণস্বরূপ যদি ১৯০ টাকায় ওয়েটিং টিকিট বুক করা হয় এবং সেটা যদি নিশ্চিত না হয় তাহলে শুধুমাত্র ৯৫ টাকা ফেরত দিয়ে থাকে ভারতীয় রেলওয়ে। এই অভিযোগের পরিপ্রেক্ষিতে এই আইআরসিটিসি একটা বড় পদক্ষেপ গ্রহণ করেছে।

আইআরসিটিসি ম্যানেজিং ডিরেক্টর ১৮ই এপ্রিল খান্দেলওয়ালকে চিঠি লিখে জানিয়েছেন যে টিকিট বুকিং এবং ফেরত সংক্রান্ত নীতি সিদ্ধান্ত এবং প্রবিধান ভারতীয় রেলের নিজস্ব বিষয়বস্তু। ভারতীয় রেলওয়ে তার প্রণীত নিয়ম এবং প্রবিধান মেনে চলতে বাধ্য। তিনি আরো জানিয়েছেন সম্পূর্ণরূপে অপেক্ষমান তালিকাভুক্ত, আরএসি টিকিট ক্লার্কেজ চার্জের ক্ষেত্রে ভারতীয় রেলের নিয়ম অনুযায়ী যাত্রী প্রতি ৬০ টাকা বাতিল চার্জ ধার্য করা হয়। বিষয়টি রেল প্রশাসনের সামনে তুলে ধরার জন্য তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ভারতীয় রেলের জেনারেল ম্যানেজার।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026