প্রতিদিন লাখ লাখ মানুষ ভারতীয় রেলে যাতায়াত করে থাকেন। নিরাপত্তা এবং রক্ষণাবেক্ষণ এর জন্য রেল বারবার নিজেদের নিয়ম বদলাতে থাকে। কিন্তু এবারে টিকিট বুকিং নিয়ে নতুন করে কাজ শুরু করছে আদানি ইন্ডাস্ট্রিজ। স্টার্ট এন্টারপ্রাইজ লিমিটেডের মূল কোম্পানি এন্টারপ্রাইজ ট্রেন ম্যান এর কাছে ৩০ শতাংশ শেয়ার কিনেছে বলে খবর। ট্রেন ম্যান আদতে একটি অনলাইন টিকিট বুকিং প্লাটফর্ম যেখানে প্রতিদিন লক্ষ লক্ষ মানুষ টিকিট বুকিং করে থাকেন।
এই কোম্পানিটি ২০২২-২৩ আর্থিক বছরে প্রায় ৫ কোটি টাকার ব্যবসা করেছে। এই কারণেই আদানি এন্টারপ্রাইজ লিমিটেড ৩.৫৬ কোটি টাকায় ৩০ শতাংশ শেয়ার কিনে নিয়েছে এই কোম্পানির। কিছুদিন আগে আদানি এন্টারপ্রাইজ এর সম্পূর্ণ শেয়ার কেনার দাবি রেখেছিল বটে। কিন্তু পরবর্তীতে এটা সম্ভব হয়নি। তাই শেষমেষ ৩০ শতাংশ শেয়ার নিয়ে ক্ষান্ত থাকতে হয় আদানি গ্রুপকে।
যদিও এর পিছনে আইআরসিটিসির একটা বিরোধীতা রয়েছে। আইআরসিটিসির প্রধান এই প্রসঙ্গে জানিয়েছিলেন, আদানি আইআরসিটিসির বিরোধী একটি সংস্থা নিয়ে প্রচার শুরু করেছেন জোরকদমে। আইআরসিটিসি প্রথম থেকেই অনলাইন টিকিট বুকিং এর জন্য সবথেকে বড় প্লাটফর্ম। তাই এই ধরনের কোন কোম্পানির সঙ্গে প্রতিযোগিতায় যাওয়া নিয়ে আইআরসিটিসি বিশেষ কোন মন্তব্য করবে না। তবে আদানি দ্বারা এই প্রচারের ফলে আইআরসিটিসির কিছুটা লাভই হল বলা চলে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…