নিউজ

রেলযাত্রীদের জন্য বিরাট সুখবর! এবার বিনামূল্যে খাবার ও জল দেবে IRCTC

ভারতে ট্রেন পরিষেবা ব্যাপকভাবে ব্যবহার করা হয়। দূরে কোথাও যাওয়ার জন্য মোটামুটি সাধ্যের মধ্যে খরচে কম সময়ে পৌঁছে যাওয়া যায় এক্সপ্রেস ট্রেনের মাধ্যমে। সর্বস্তরের মানুষ এই রেল পরিষেবা স্বাচ্ছন্দে ব্যবহার করতে পারেন। আর এই রেল পরিষেবা উন্নতিকরনের কাজে নিরলস পরিশ্রম করে চলেছে ভারতীয় রেল। অনেকেই আছেন যারা নিয়মিত এই ভারতীয় রেলের পরিষেবা নিয়ে থাকেন। তাদের জানা উচিত রেলের সমস্ত নিয়মাবলী। আপনি শুনলে অবাক হবেন যে ট্রেনে ভ্রমণকারী লাখ লাখ যাত্রী পেয়ে যেতে পারেন সম্পূর্ণ বিনামূল্যে খাবার। কিন্তু কি করে?

আসলে ভারতীয় রেলওয়ের পক্ষ থেকে অনেক সুযোগ সুবিধা দেওয়া হয় যাত্রীদের জন্য। কিন্তু সকলে এই সুবিধা সম্পর্কে অবগত হন না। এর মধ্যেই একটি হল খাবারের জন্য আপনাকে টাকা দিতে হবে না। শুনে অবাক হলেন নিশ্চয়। তবে এটা সবসময় নয়। আজকের এই প্রতিবেদনে আপনাদের জানাবো কোন অবস্থায় রেল আপনাকে বিনামূল্যে খাবার দেবে।

আপনি যদি ট্রেনে ভ্রমণ করেন তাহলে IRCTC আপনাকে বিনামূল্যে খাবার দিতে পারে। খাবারের সাথে পানীয় জল ও ঠান্ডা পানীয়ও দেবে। কিন্তু এটি তখনই হবে যখন আপনার ট্রেন লেটে চলবে। ট্রেন দেরি হলে আপনি এই সমস্ত সুযোগ সুবিধা উপভোগ করতে পারবেন। IRCTC এর নিয়ম অনুযায়ী, ট্রেন যদি ২ ঘন্টা বা তার বেশি দেরি করে চলে তাহলে যাত্রীদের বিনামূল্যে মাইল পানীয় দেওয়া হবে। সকালে ট্রেন লেট করলে ব্রেকফাস্টের জন্য চা/কফি এবং বিস্কুট পাওয়া যায়। সন্ধার দিকে ট্রেন লেট হলে চা/কফি ও সেইসাথে ৪ টি পাউরুটি ও মাখন দেওয়া হবে। রাতে ট্রেন লেট হলে বিনা টাকায় রুটি, ডাল ও সবজি দেবে রেল।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026