ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

Indian Railways: ট্রেন ছাড়ার কয়েক মিনিট আগেও পেয়ে যাবেন নিশ্চিত টিকিট, আপনাকে করতে হবে এই কাজটা

বর্তমানে ভারতের বেশিরভাগ মানুষ ট্রেনের মাধ্যমে ভ্রমণ করতেই পছন্দ করেন। কিন্তু আপনি কি জানেন যে ট্রেন ছাড়ার কয়েক মিনিট আগেও কিন্তু আপনি একটি নিশ্চিত টিকিট বুক করতে পারেন। আপনাদের জন্য নতুন বেশ কিছু সুবিধা নিয়ে হাজির হয়েছে আইআরসিটিসি। মাঝেমধ্যে এরকম পরিস্থিতি হয় যে আপনাকে হঠাৎ করে কোথাও ঘুরতে যেতে হবে। সেই সময় আপনি টিকিট পেতে সমস্যার মধ্যে পড়ে যান। সেই সমস্যাকে দূর করার জন্য এবার একটা নতুন পদ্ধতি নিয়ে হাজির হলো irctc। এবার কিন্তু আপনারা ট্রেন ছাড়ার কয়েক মিনিট আগেও ট্রেনের নিশ্চিত টিকিট বুক করতে পারবেন। চলুন তাহলে এর ব্যাপারে বিস্তারিত জেনে নেওয়া যাক।

তৎকাল টিকিট বুক করতে সময় লাগে খুব কম

প্রেম ছাড়া পাঁচ মিনিট থেকে ৩০ মিনিট আগে রেলওয়েতে আপনি তৎকাল টিকিট এর সুবিধা পেয়ে যাবেন এবার থেকে। রিজার্ভেশন চার্ট দেখে, তারপরেই কিন্তু আপনারা তৎকাল টিকিট বুক করতে পারবেন। রেলওয়েতে দুটি ধরনের রিজার্ভেশন চার্ট রয়েছে। ট্রেন ছাড়ার চার ঘণ্টা আগে প্রথম রিজার্ভেশন চার্ট তৈরি করা হয়। এতে তাদেরই নাম থাকে যাদের আসন সংখ্যা নিশ্চিত রয়েছে। সব মিলিয়ে এই চার্ট তৈরি করা হয়। অন্যদিকে, শেষ মুহূর্তে যদি কেউ টিকিট বাতিল করেন তাহলে আরেকটি চার্ট তৈরি করা হয়। দ্বিতীয় চার্টে সেই টিকিটটি দেখা যায় যেটা খালি রয়েছে। ট্রেন ছাড়ার কিছুক্ষণ আগে এই চার্ট তৈরি করা হয়।

Irctc থেকে বুক করুন

আইআরসিটিসি ওয়েবসাইটে লগইন করার পরে আপনারা ট্রেন টিকিট বুকিং এর সমস্ত স্ট্যাটাস দেখতে পাবেন। এখান থেকে ট্রেনের নাম নম্বর তারিখ এবং স্টেশনসহ সমস্ত ডিটেইল যদি আপনি পূরণ করেন তাহলে আপনি গেট ট্রেন চার্ট নামের একটি অপশন দেখতে পাবেন। এই অপশন থেকে আপনি দু’রকম ধরনের চার্ট পেয়ে যাবেন। আপনার কাছে, ১ এসি, 2 এসি, 3 এসি, চেয়ার কার্ড এবং স্লিপার এর উপলব্ধ আসনের বিকল্প থাকবে। এরপর আপনি খালি আসনটি বুক করতে পারবেন খুব সহজে।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026