রাজ্য

সেচ দপ্তরের কাজে ক্ষোভ মমতার, তদন্ত কমিটি গঠন সেচমন্ত্রীর, রিপোর্ট জমা ৭ দিনেই

গত বুধবার সকাল থেকে যশ ঘূর্ণিঝড় পশ্চিমবঙ্গের উপকূলবর্তী জেলাগুলিতে ব্যাপক আস্ফালন দেখিয়েছে। ঘূর্ণিঝড় ও ভরা কোটালের জুটিতে সকাল থেকেই ফুলে-ফেঁপে উঠেছিল সমুদ্র। তারপর বেলা গড়াতেই সমুদ্রের জল হুড়মুড়িয়ে উপকূলবর্তী গ্রামগুলিতে প্রবেশ করে। এছাড়া ঘূর্ণিঝড়ের জেরে রাজ্যের মোট ১৩৪ টি নদীবাঁধ ভেঙে যায়। এই প্রসঙ্গেই গতকাল নবান্নে বৈঠক করার সময় তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় অসন্তোষ প্রকাশ করেন। তিনি সেচ দপ্তরকে ভৎসনা করে প্রশ্ন করেন, “কি করে এত বাঁধ ভাঙল?” এদিকে প্রশ্নের মুখে পড়ার সঙ্গে সঙ্গেই তড়িঘড়ি তদন্ত কমিটি গঠন করলেন সেচমন্ত্রী সৌমেন মহাপাত্র।

দলীয় সূত্রে জানা গিয়েছে গতকাল গঠিত তদন্ত কমিটি আগামী ৭ দিনের মধ্যে রিপোর্ট তৈরি করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে পেশ করবেন। আসলে গতকালের বৈঠকে তৃণমূল সুপ্রিমো ব্যাপক ক্ষোভ প্রকাশ করেন বারংবার বাঁধ ভেঙে যাওয়ার প্রসঙ্গ নিয়ে। তিনি সরাসরি কটাক্ষ করে বলেছেন, “প্রতিবছর আমাদের রাজ্যে একটি করে প্রাকৃতিক দুর্যোগ আসতে থাকে। সেটা কিছু করার নেই। কিন্তু প্রতিবছর বাঁধ তৈরির জন্য টাকা পাঠালেও সেই কাজ ঠিকমতো হয় না কেন? তৈরি বাঁধ একটা প্রাকৃতিক দুর্যোগ হলেই ভেঙে যায়। সরকার টাকা জলে ঢালতে পারবে না।” স্বভাবতই মমতা ব্যানার্জির এমন বক্তব্যের পর বেজায় চাপে রয়েছেন সেচমন্ত্রী সৌমেন মহাপাত্র।

তবে তদন্তের পর আশা করা যায় সৌমেন মহাপাত্রের পাশাপাশি এই সেচের কাজের বিষয়ে নাম জড়াবেন তৃণমূলত্যাগী বিজেপি নেতা রাজীব বন্দ্যোপাধ্যায় এবং শুভেন্দু অধিকারী। একুশে বাংলা বিধানসভা নির্বাচন হওয়ার আগে যখন দল ত্যাগ করেছিলেন তখন পরিবেশ ও বন দপ্তরের দায়িত্বে ছিলেন রাজীব বন্দ্যোপাধ্যায়। কিন্তু ২০২০ সালের আগে তিনি সেচমন্ত্রী ছিলেন। এছাড়া রাজিব ব্যানার্জিকে যখন বনমন্ত্রী করা হয়েছিল তখন সেচমন্ত্রী ছিলেন শুভেন্দু অধিকারী। তদন্তের ফলে এবার ওই দুই তৃণমূলত্যাগী নেতার নাম সামনে আসতে পারে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026