বিনোদন

এই অভিনেত্রীর প্রেমে পড়েই আমিরের সংসারে ভাঙন? বলিউডে জোর জল্পনা

টলিটাউনে বেশ কয়েকদিন ধরে বেশ কিছু সেলিব্রেটির সুখী দাম্পত্য জীবনের বিচ্ছেদের খবর পাওয়া যাচ্ছে। এই সম্পর্ক ভাঙনের পিছনে এক তৃতীয় জনের হাত পাওয়া গিয়েছে। তবে এর মাঝেই বলিপাড়াতে এক জনপ্রিয় জুটির সম্পর্ক ভাঙনের খবর পাওয়া গেল। শনিবার সকালে বলিউডের মিস্টার পারফেকশনিস্ট আমির খান আর পরিচালক স্ত্রী কিরণ রাও নিজেদের দাম্পত্য জীবনের ইতি টানার খবর জনসমক্ষে শেয়ার করলেন।

এক যৌথ বিবৃতিতে আমির জানিয়ে দিলেন তাঁদের বিচ্ছেদের কথা। শুধু তাই নয়, এই বিবৃতিতেই আমির ও কিরণ জানিয়ে দিলেন তাঁদের এই সিদ্ধান্ত একেবারেই আচমকা নয়, বরং বহু আলোচনার পরেই নিয়ম মেনেই ডিভোর্সের সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা। তবে ডিভোর্স হলেও বন্ধুত্ব আগের মতো বজায় রাখবেন। অভিনেতার এই দ্বিতীয় বিয়ে বেশিদিন স্থায়ী হলনা। তবে এই দুজনেই হঠাৎ করে ডিভোর্স নেওয়ার সিদ্ধান্ত নিলেন কেন সেই উত্তর ও এখনো পাওয়া যায়নি। তবে এর মাঝেই নতুন গুঞ্জন শুরু হয়ে যায়। বেশ কয়েকজন সমালোচক এই দুই সেলিব্রেটির ডিভোর্সের জন্য দায়ী করছেন এক অভিনেত্রীকে।

ফতিমা সানা শেখকে এই ডিভোর্সের অনুঘটক হিসেবে মনে করছেন একাংশ। আমিরের হাত ধরেই ‘দঙ্গল’ ছবি থেকে বলিউডে পা রাখা অভিনেত্রী ফতিমা। ফতিমা যখন প্রথম দঙ্গল সিনেমার জন্য অডিশন দিয়েছিলেন, প্রথম অডিশনেই সবুজ আলো দেখিয়েছিলেন আমির। আর প্রথম সিনেমাতে ববিতার চরিত্রে অভিনয় করে বিপুল জনপ্রিয়তা পেয়েছিলেন ফতিমা। প্রথম সিনেমা থেকে আমির-ফতিমাকে নিয়ে গুঞ্জন শুরু হয়। কিন্তু কোনোদিনই। এরপর বলিউডের নানা পার্টিতে আমিরের সঙ্গে দেখা গিয়েছে উঠতি নায়িকাকে। শুধু পার্টি নয় আমিরের হাতে হাত দিয়ে মুম্বইয়ের বহু জায়গাতেই দেখা মিলেছে অভিনেত্রীর।

এমনকি আমিরের জন্যই আরো এক বিগ প্রজেক্টে কাজের ঁসুযোগ পান ‘ঠগস অফ হিন্দুস্তান’ এ। এই ছবি ফ্লপ হলেও ফাতিমার অভিনয় বেশ পছন্দ করেন। তবে দুটি ছবিতে কখনো এরা জুটি হিসেবে কাজ করেননি। ‘দঙ্গল’ ছবিতে বাবা মেয়ের চরিত্রে অভিনয় করেছিলেন। তবে শোনা গিয়েছিল, এই দুই সিনেমার পর বহু প্রযোজক ও পরিচালককে আমির নিজে ফোন করে ফতিমাকে নতুন প্রজেক্টে কাজের নেওয়ার কথা বলেন। ফতিমার প্রতি আমিরের এই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক না প্রেম এই নিয়ে সংশয় শুরু হয়। আর বিশেষ বন্ধুত্বের কথা কিরণ রাওয়ের কানে যায়।

এরপরই দুই জনের সুখের সংসারে আগুন লাগে। প্রথমে ঠিক থাকলেও পরে হয়তো কিরণ মানতে না পারায় এই বিবাহবিচ্ছেদ। তবে আমির ফতিমার সাথে নিজের সম্পর্ক নিয়ে কোনোদিন কোনো কথা বলার ইচ্ছা প্রকাশ করেননি। তবে অনেকদিন আগে এক সাক্ষাৎকারে আমির প্রসঙ্গে ফতিমা বলেছিলেন, “আমিরকে তাঁর ভাল লাগে। আর সেটাই স্বাভাবিক। কিন্তু তা বলে তাঁদের মধ্যে কোনও প্রেমের সম্পর্ক নেই। বরং আমিরকে তিনি নিজের মেন্টর মনে করেন। এই প্রেমের গুঞ্জন পুরোটাই মিথ্যে রটনা।”

কিরণ রাওয়ের সঙ্গে আমিরের সরাসরি ডিভোর্সের ঘোষণার পরই আমিরের এই বিশেষ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক নিয়ে নতুন গুঞ্জন শুরু হয়েছে। শুধু ফতিমা নয়, আমিরের প্রথম স্ত্রী রিনা দত্তের কথাও উঠে এসেছে। কিরণ রাওয়ের সঙ্গে প্রেমে পড়েই রিনার সঙ্গে সম্পর্ক ভেঙেছিলেন আমির। কিন্তু একথা ভুল। রিনার সাথে বিচ্ছেদের পর কিরণের সাথে প্রেমের সম্পর্কে আবদ্ধ হন। তবে ফতিমাই কি এই বিচ্ছেদের মূল উপসর্গ কিনা তা এখনো জানা যায়নি। সময় কথা বলবে।

Pritisha Dey

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026