বিনোদন

Ameesha Patel: নতুন বছরে বিয়ে করছেন আমিশা প্যাটেল? বিবাহ প্রসঙ্গে মুখ খুললেন বলিউড অভিনেত্রী

সেলিব্রেটিদের লুকিয়ে বিয়ে বা গণমাধ্যমকে খানিক লুকোচুরিতে রেখে বিয়ের কালচারটা আজকের নয় বরং বহু পুরাতন। করোনার এই সাময়িক বিরতির সময় গতবছর ডিসেম্বরের শুরুতে বলিউডের অন্যতম আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল বলিউডের অন্যতম হেভিওয়েট কাপল ভীকি আর ক্যাটের বিবাহ। দুজনের বিয়ে সম্পন্ন হওয়ার কিছুদিনের মাঝে বলিপাড়াতে একই সঙ্গে আরও কিছু বিয়ের খবর চাউর হতে শুরু করেছে। এর মাঝে বর্ষ শেষে অস্কারজয়ী এ আর রহমান কন্যা বাগদান সারলেন। এর মাঝেই নতুন জল্পনা নতুন বছরে বিয়ে করছেন বলি ডিভা আমিশা প্যাটেল।

বেশ কিছু দিন ধরেই আমিশার সাথে প্রয়াত কংগ্রেস নেতা আহমেদ প্যাটেলের ছেলে ফয়জলকে মুম্বাইয়ের রাস্তার এখানে – ওখানে-সেখানে যুগলে দেখা যাচ্ছিল। দুজনের প্রেমের সম্পর্ক নিয়ে মুখ খোলেননি কেউই। তবে সদ্য টুইটারে পাওয়া গেল তাঁদের প্রেমের। প্রকাশ্যে অভিনেত্রী আমিশা প্যাটেলকে বিয়ের প্রস্তাবই দিয়ে বসেছেন ‘ বিশেষ বন্ধু’ ফয়সাল প্যাটেল৷ একেবারে ভরা বাজারে বলা যেতে পারে। তবে এর কিছুক্ষণ পরেই অবশ্য মুছে যায় প্রপোজাল টুইট। ততক্ষণে যা হওয়ার হয়ে গিয়েছে। ‘কহো না’ কন্যের বিয়ের জল্পনায় হইচই জুড়ে গিয়েছে বলিপাড়াতে।

এখন পেজ থ্রিতে একটাই খবর বিয়ে করছেন আমিশা প্যাটেল? তবে বিয়ের জল্পনা সম্পূর্ণভাবে ওড়ালেন খোদ অভিনেত্রী। ফয়জল প্যাটেলের সঙ্গে তাঁর চার হাত এক হওয়ার গুঞ্জনকে পুরোপুরি মিথ্যে বলেই দাবি করলেন আমিশা। সম্প্রতি আমিশার বিশেষ বন্ধু ফয়জলের জন্মদিন ছিল। তাঁকে যেভাবে আমিশা শুভেচ্ছা জানিয়েছিলেন তা নেটনাগরিকদের নজর এড়ায়নি। তিনি প্রকাশ্যে লিখেছিলেন, “শুভ জন্মদিন ডার্লিং। লাভ ইউ। বছরটা দারুণ কাটুক।” ওই পোস্টের পরই দেখার ছিল ফয়জলের প্রত্যুত্তর। তিনি লেখেন, “ধন্যবাদ আমিশা। আমি সকলের সামনেই জিজ্ঞেস করছি। আমায় বিয়ে করবে?”

এই প্রশ্নের পর জল্পনা শুরু হয়। অবশ্য এই জল্পনার মাঝে প্রেমের প্রস্তাবটি পুরোপুরি ডিলিট করে দিয়েছিলেন ফয়জল। এর মাঝেই বিয়েই জল্পনা নিয়েই এবার মুখ খুললেন বলিউড অভিনেত্রী আমিশা প্যাটেল। বলিউড অভিনেত্রী সংবাদমাধ্যমকে পরিষ্কার করে জানান, “ফয়জলের সঙ্গে সম্পর্ক বহুদিনের। আমিশা এবং ফয়জলের পরিবারের সকলে একে অপরকে ভালভাবে চেনেন। দু’জনের মধ্যে সম্পর্ক ভাল। তবে আলাদা করে প্রেমের প্রস্তাব দেওয়ার কোনও প্রশ্নই ওঠে না। দু’জনের বিয়ের পরিকল্পনা নেই। একা আছি। একাই থাকতে চাই।” যদি তাই হয় এবার প্রশ্ন হল ফয়জল এই প্রেমের প্রস্তাব ডিলিট করলেন কেন ফয়জল, তা নিয়েও প্রশ্ন উঠছে। আমিশার দাবি, তিনি ফয়জলকে সেই টুইট ডিলিট করতে বারণ করেছিলেন। তবে ফয়জলের কাছে বেশ কয়েকটি ফোন আসার পরই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। আমিশার স্টেটমেন্ট শুনে বোঝা গেল নতুন বছরে বি টাউনে তাঁর বিয়ের আর কোনও সম্ভাবনা নেই।

John Fabian

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026