টেক বার্তা

আপনার WhatsApp মেসেজ অন্য কেউ পড়ছে? বুঝবেন কিভাবে? জেনে নিন মেসেজ সুরক্ষিত করার পদ্ধতি

বর্তমান যুগ ইন্টারনেটের যুগ হয়ে দাঁড়িয়েছে। স্মার্টফোন হয়ে উঠেছে মানুষের জীবনের একটি বড় অঙ্গ। অফিস আদালত হোক কিংবা স্কুল, সর্বক্ষেত্রেই আজ অধিক মাত্রায় ব্যবহার করা হচ্ছে স্মার্টফোন। বিশেষ করে স্মার্ট ফোনে থাকা WhatsApp অ্যাপ্লিকেশনটি দাপটের সাথে ব্যবহার করছেন বেশিরভাগ ইন্টারনেট ব্যবহারকারীরা। টাকা আদান-প্রদান থেকে শুরু করে জরুরী তথ্য, সবকিছুই করা হচ্ছে এই অ্যাপ্লিকেশনটি ব্যবহার করে।

তবে অনেক সময় মনে হয় নিজের ব্যক্তিগত WhatsApp অ্যাকাউন্টি অন্য কেউ ব্যবহার করছে, কিংবা অ্যাপ্লিকেশনের গুরুত্বপূর্ণ মেসেজগুলি নিজের অনুমতি ছাড়াই অন্য কেউ দেখে নিচ্ছে। যদিও WhatsApp-এ কখনোই অ্যাকাউন্ট অন্য কেউ অন্য কোন ডিভাইস ব্যবহার করে অ্যাক্সেস করতে পারে না। হোয়াটসঅ্যাপের সমস্ত মেসেজই এন্ড-টু-এন্ড এনক্রিপ্টেড। ফলে তা চাইলে এর নিয়ন্ত্রক সংস্থা এমনকি নির্মাতা মার্ক জুকারবার্গও অ্যাক্সেস করতে পারেন না।

কিভাবে জানবেন অন্য কেউ আপনার অ্যাকাউন্ট ব্যবহার করছে?

তবে যদি কোন সময় গ্রাহকের মনে হয় তার অ্যাকাউন্ট অন্য কেউ অ্যাক্সেস করছেন, কিংবা তার ব্যক্তিগত মেসেজগুলি অন্য কেউ দেখে ফেলছেন, তবে এই ধারণা নিজেই পরিবর্তন করতে পারেন কয়েকটি ধাপ অনুসরণ করে। প্রথমত, মেসেজ সেন্ড করার পর আপনারা নিশ্চয়ই দুটি টিক দেখতে পান। যখন ওই মেসেজ যার উদ্দেশ্যে পাঠানো হয়েছে সে ওপেন করে, তখন ওই দুটি টিক সবুজ হয়ে যায়। আপনার সামনে থাকা ব্যক্তির কাছে মেসেজ পাঠানোর পর যদি তিনি ওপেন না করা অবস্থায় দুটি টিক সবুজ হয়ে যায়, তবে ভেবে নেবেন আপনার অ্যাকাউন্ট অন্য কেউ ব্যবহার করছে।

WhatsApp সুরক্ষিত করার পদ্ধতি

খুব সহজেই আপনি আপনার ডিভাইসের মাধ্যমে এই সমস্যার সমাধান করতে পারবেন। এর জন্য আপনি আপনার হাতে থাকা স্মার্টফোনে WhatsApp-এ প্রবেশ করে স্ক্রিনের ডানদিকে লম্বালম্বিভাবে থাকা তিনটে বিন্দুতে ক্লিক করবেন। এরপর ড্রপডাউন মেনু চলে আসবে, সেখান থেকে ‘লিঙ্কড ডিভাইস’ অপশনটি বেছে নেবেন। এতে ক্লিক করলে কোন কোন ডিভাইসের সঙ্গে অ্যাকাউন্টটি লিঙ্কড রয়েছে তা সহজেই দেখতে পাবেন। এরপর যেটি আপনার ডিভাইস নয়, সেটি রিমুভ করে দিলেই আপনার WhatsApp সুরক্ষিত হয়ে যাবে।

Kriti Lekha Shome

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026