টেক বার্তা

আপনার আধার কার্ড ব্যবহার করে কেউ SIM চালাচ্ছে না তো? যাচাই করুন সহজে

বর্তমানে Aadhar card ভারতের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পরিচয়পত্র। Aadhar card য়ের সাহায্যে কেউ বিভিন্ন প্রকল্পের আওতায় ভারত সরকার প্রদত্ত অনেক সুযোগ সুবিধা পেতে পারে। তবে, Aadhar card য়ের মাধ্যমে সুবিধা পেতে আপনার ঠিকানা অবশ্য‌ই সঠিক ও আপডেটেড থাকতে হবে। এবং আঁধার কার্ডের সঙ্গে সংযুক্ত মোবাইল নম্বরটিও চালু থাকা আবশ্যক।

নতুবা আপনার Aadhar নম্বর দিয়ে কেউ ভুলভাল কাজ করে ফেললে আপনি জানতে‌ও পারবেন না। হ্যাঁ আধারের সম্পর্কিত যে কাজ করলে, প্রথম মেসেজ নোটিফিকেশনটা আসবে আপনারই স্মার্টফোনে। কিন্তু জানেন কি ভারতে একটি আঁধার নম্বর ব্যবহার করে মোট ১৮ টি সিমকার্ড তোলা যায়। আপনার নম্বর দিয়েও কেউ সিমকার্ড তোলেনি তো?

প্রতারকরা আপনার Aadhar নম্বর দিয়ে সিমকার্ড তুলে অনেক ভুল কাজ করতে পারে যার কারণে আপনার Aadhar কার্ড বাতিল‌ও হয়ে যেতে পারে। এরজন্য আপনাকে ভীষণ সতর্ক থাকতে হবে। যেখানে সেখানে Aadhar নম্বর ইনপুট করা থেকে নিজেকে বিরত রাখুন।

তবে এখন‌ও পর্যন্ত আপনার Aadhar নম্বর দিয়ে কেউ কোনো সিমকার্ড তুলেছে কিনা তা খুব সহজেই জানা সম্ভব। এর জন্য কম্পিউটারের‌ও প্রয়োজন নেই। আপনার হাতের স্মার্টফোন আর ইন্টারনেটের মাধ্যমেই আপনি জেনে যেতে পারবেন।প্রথমে UIDAI-এর ওয়েবসাইটে যান। (লিঙ্ক : https://resident.uidai.gov.in/notification-aadhar ) এবার নির্দিষ্ট স্থানে আপনার ১২ অঙ্কের Aadhar Number দিন।এবার ক্যাপচা লিখুন।এবার OTP Generate-র অপশনে ক্লিক করুন।এরপর আপনার ফোন দেখে OTP টা দিন। এবার নতুন পেজ খুলবে। সেখানে অথেন্টিকেশন টাইপ, নম্বার অফ রেকর্ড ও OTP আরও একবার দিন। ড্রপ ডাউন মেনু থাকবে। সেখান থেকে All অপশন বেছে নিন।

এবার পেজে থাকা সিলেক্টেড ডেট রেঞ্জে যান। সেখানে গত ছয় মাসে আপনার কার্ডের হিস্ট্রি (Aadhar Card History) দেখতে পাবেন। এবার সাবমিট করুন।এরপরে পেয়ে যাবেন সমস্ত হিস্ট্রি। অথেন্টিকেশানের জন্য আবার OTP-র Request করুন। আপনার আধার কার্ড কবে, কোথায় ব্যবহৃত হয়েছে, পেয়ে যাবেন এই সব তথ্য। আপনার অজানা কোনও স্থানে আধার কার্ড ব্যবহারের হিস্ট্রি থাকলে অবশ্যই UIDAI-এর ওয়েবসাইটে অভিযোগ দায়ের করুন।

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026