রাজ্য

করোনাকালে উপনির্বাচন সম্ভব? রাজনৈতিক দলগুলির মতামত জানতে চাইল কমিশন

করোনাভাইরাস বিধি মেনে নিয়ে বাংলা সহ ৫ রাজ্যের উপনির্বাচন এবং বিধানসভা নির্বাচনের বাকি কাজটা শেষ করতে চাইছে এবারে নির্বাচন কমিশন। করোনাভাইরাস এর বর্তমান পরিস্থিতিতে কি নির্বাচন করা সম্ভব? সেই নিয়ে এবারের রাজনৈতিক দলগুলির কাছে মতামত জানতে চেয়েছে নির্বাচন কমিশন। যদিও করোনাভাইরাস এর মধ্যেই নির্বাচন করা নিয়ে নির্বাচন কমিশনকে বেশ বিতর্কের মধ্যে পড়তে হয়েছিল। তাই এবারে একেবারে সঠিক পদ্ধতিতে নির্বাচন শেষ করতে চাইছে নির্বাচন কমিশন।

সেই মর্মে আগামী ৩০ আগস্ট এর মধ্যে রাজনৈতিক দলগুলিকে নিজেদের মতামত জানাতে হবে। করোনাভাইরাস গাইডলাইনস মেনে নিয়ে তারপরে নির্বাচন করবে নির্বাচন কমিশন। সেই মর্মে নিজেদের ওয়েবসাইটে একটি গাইডলাইন আপলোড করা হয়েছে। সেই নির্দেশিকার ভিত্তিতে রাজনৈতিক দলগুলিকে নিজেদের মতামত জানাতে বলা হয়েছে। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে নির্বাচনী চাপানউতোর শুরু হয়েছে ৫ কেন্দ্রের উপনির্বাচনের এবং ২ কেন্দ্রের নির্বাচন নিয়ে। এর আগে করোনাভাইরাস পরিস্থিতিতে নির্বাচন নেওয়ার কারণে রাজনৈতিক দল থেকে শুরু করে বিভিন্ন হাইকোর্টের কাছ থেকেও ভৎসর্না শুনতে হয়েছিল নির্বাচন কমিশনকে। এই কারণেই রাজ্যের উপ নির্বাচনের ক্ষেত্রে বাড়তি সর্তকতা অবলম্বন করেছে নির্বাচন কমিশন।

নির্বাচন কমিশনের তরফ থেকে সরাসরি জানিয়ে দেওয়া হয়েছে এবারে করোনাভাইরাস বিধি সংক্রান্ত কোনো রকম খামতি বরদাস্ত করবে না তারা। করোনা পরিস্থিতিতে খানিকটা লাগাম পড়ার পরেই তাই উপনির্বাচন এবং বাকি পড়ে থাকা নির্বাচন নিয়ে তৎপরতা শুরু করেছে নির্বাচন কমিশন। রাজনৈতিক দলগুলোর কাছ থেকে ইতিবাচক বার্তা পাওয়ার পরে আগামী সেপ্টেম্বরের শেষের দিকে নির্বাচন সেরে ফেলতে চাইছে নির্বাচন কমিশন। সূত্রের খবর, পুজোর আগেই হয়তো বাংলায় নির্বাচন হতে পারে।

ভবানীপুর, খড়দহ, গোসাবা, শান্তিপুর, জঙ্গিপুর, সামশেরগঞ্জ এবং দিনহাটা অঞ্চলে নির্বাচন বাকি রয়েছে। এই সমস্ত জায়গায় সামগ্রিক করোনাভাইরাস পরিস্থিতি যাচাই করে নিয়ে তারপরে নির্বাচনের নিশ্চয়তা দেবে নির্বাচন কমিশন। ইতিমধ্যেই আইসিএমআর এর গাইডলাইন গুলি নজর রাখা হয়েছে। এবারে নির্বাচন করা নিয়ে ন্যূনতম ঝুঁকি নিতে নারাজ কমিশন এবং নির্বাচনী আধিকারিকরা। ইতিমধ্যেই রাজ্য সরকারের তরফ থেকে নির্বাচন করা নিয়ে চাপ দেওয়া হচ্ছে। তাই যত তাড়াতাড়ি সম্ভব নির্বাচন শেষ করে ফেলতে চাইছে নির্বাচন কমিশন। এই কারণেই কেন্দ্র এবং রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সঙ্গে প্রতিনিয়ত যোগাযোগ রাখা হচ্ছে। মনে করা হচ্ছে, খুব শীঘ্রই বাকি সমস্ত কেন্দ্রে উপনির্বাচন গ্রহণ করা সম্ভব হবে এবং সম্ভবত ভবানীপুর কেন্দ্র থেকে বিজয়ী হয়ে মুখ্যমন্ত্রী পদে থেকে যেতে পারবেন মমতা বন্দ্যোপাধ্যায়।

John Fabian

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026