রাজ্য

পুজোর মাসেই কি আসছে করোনা ভাইরাসের তৃতীয় ঢেউ? আশঙ্কা জাগাচ্ছে কেন্দ্রীয় সরকারের রিপোর্ট

পুজোর আগেই কি তাহলে আসতে চলেছে করোনা ভাইরাসের তৃতীয় ঢেউ? করোনাভাইরাস এর দ্বিতীয় ঢেউ থেকে এখনো পর্যন্ত সারাদেশ কিন্তু সামলে উঠতে পারেনি। তার মধ্যেই আবারও নতুন করে অশনিসংকেত শোনালো কেন্দ্রীয় সরকারের গঠিত একটি কমিটি। তারা জানিয়েছে অক্টোবর মাসি অর্থাৎ একেবারে পুজোর মুখে করোনাভাইরাস এর তৃতীয় ঢেউ আসতে চলেছে সারা ভারতে, যার জেরে আক্রান্ত হবে পশ্চিমবঙ্গ সহ আরো অনেক রাজ্য।

অনেকটা আগে থেকেই মনে করা হয়েছিল তৃতীয় ঢেউয়ের সব থেকে বেশি প্রভাব পড়বে শিশুদের ওপর এই বিষয়টি কার্যত মেনে নিয়েছে কেন্দ্রীয় সরকারের এই কমিটি। এছাড়াও চিকিৎসক-নার্স থেকে শুরু করে এম্বুলেন্স এবং ভেন্টিলেটার পর্যন্ত ব্যবস্থা রাখা হয়েছে শিশুদের জন্য। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তৈরি বিশেষজ্ঞ কমিটির রিপোর্ট দেখে আশঙ্কা প্রকাশ করেছে অনেকেই। রিপোর্ট বলছে, যেরকম ট্রেন্ড চলছে তাতে করোনাভাইরাস এর তৃতীয় ঢেউ খুব তাড়াতাড়ি আসতে চলেছে এবং এতে কিন্তু সবথেকে বেশি আক্রান্ত হবেন শিশুরাই। এই কারণে শিশুদের জন্য চিকিৎসা ব্যবস্থা ওষুধ এবং হাসপাতালের যাবতীয় সরঞ্জাম আগে থেকে মজুদ রাখতে হবে।

প্রসঙ্গত উল্লেখ্য, করোনা ভাইরাসের তৃতীয় ঢেউ নিয়ে ইতিমধ্যেই সরগরম হয়ে উঠেছে বিভিন্ন মহল। এবারে প্রধানমন্ত্রীর নিকট এই রিপোর্ট জমা করার পরেই রীতিমতো উদ্বেগ সৃষ্টি হয়েছে সকলের মধ্যে। জাতীয় বিপর্যয় মোকাবিলা ইনস্টিটিউট এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক দ্বারা গঠিত এই কমিটির রিপোর্টে করোনাভাইরাস এর তৃতীয় ঢেউ মোকাবিলায় একাধিক পদক্ষেপ এবং সুপারিশের কথা আলোচনা করা হয়েছে। ন্যাশনাল ইনস্টিটিউট অব ডিজাস্টার ম্যানেজমেন্ট কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রককে জানিয়েছে, তৃতীয় ঢেউ অক্টোবর মাসে আছড়ে পড়লেও শিশুদের ওপর প্রভাব পড়তে পারে। কিন্তু এই নিয়ে এখনো পর্যন্ত কোনো রকম গবেষণামূলক রিপোর্ট বের হয়নি। তাই শুধুমাত্র ট্রেন্ডের উপর নির্ভর করেই জানানো হয়েছে শিশুদের উপরে সব থেকে বেশি প্রভাব ফেলবে তৃতীয় ঢেউয়ের করো না।

প্রসঙ্গত উল্লেখ্য, পশ্চিমবঙ্গে অক্টোবর ও নভেম্বর মাসে দুর্গাপূজা এবং কালীপূজা চলবে। কিছুদিন আগে একটি গাণিতিক আলোচনায় দাবি করা হয়েছিল দেশে করোনা সংক্রমনের হার আবারো চরমে উঠবে অক্টোবর মাসে, অর্থাৎ পশ্চিমবঙ্গবাসীর পুজোর মাসে। ইতিমধ্যেই করোনাভাইরাস এর তৃতীয় ঢেউ নিয়ে যথেষ্ট সতর্ক হয়ে পড়েছে রাজ্য সরকার। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে এখনো পর্যন্ত লোকাল ট্রেন চালানো বন্ধ রেখেছে মমতা বন্দোপাধ্যায় পরিচালিত সরকার। পাশাপাশি আগামী দিনে স্কুল খোলার বিষয়ে বেশ কিছু বড় সিদ্ধান্ত গ্রহণ করছে তারা। এখনই স্কুল খুলতে নারাজ মমতা বন্দ্যোপাধ্যায় নিজেও। তিনি নিজেও বলছেন, আগে সবকিছু ঠিক হোক তারপরেই স্কুল কলেজ খোলার বিষয়ে আলোচনা করা হবে।

John Fabian

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026