ভারত বার্তা ডিজিটাল ডেস্ক, দেবপ্রিয়া সরকার : কলা খুবই স্বাস্থ্যকর একটি খাওয়ার। আমরা পাকা কলা ও কাঁচা কলা উভয়ই খেয়ে থাকি। পাকা কলা কে ফল হিসেবে ও কাঁচা কলা কে সবজি হিসেবে আমরা গ্রহণ করে থাকি। তবে অত্যাধিক পরিমাণে পেকে যাওয়া কলা খাওয়া অনেকেই পছন্দ করেনা। তবে পুষ্টি বিশেষজ্ঞদের মতে পাকা কলার পুষ্টি ক্ষমতা অনেক বেশি থাকে। কাঁচা কলার তুলনায় পাকা কলা মিনারেল ও ভিটামিনে ভরপুর। তাই পুষ্টিবিদরা পাকা কলা কে কখনোই ফেলে দেওয়া সঠিক বিবেচনা করেন না। তাদের মতে বেশি পাকা কলা স্বাস্থ্যের জন্য বেশি উপকারী। আসুন জেনেনি বেশি পাকা কলা খাওয়ার কিছু উপকারিতা।
প্রথমতঃ পাকা কলার মধ্যে আঁশের পরিমাণ বেশী থাকায় এটি হজমের সমস্যা দূর করে ও কোষ্ঠকাঠিন্যের মতন সমস্যাকে প্রতিরোধ করতে বিশেষ ভূমিকা পালন করে থাকে।
দ্বিতীয়তঃ পাকা কলায় আয়রনের পরিমাণ প্রচুর থাকায় এটি রক্তস্বল্পতার মতন সমস্যাকে দূরে রাখে।
তৃতীয়তঃ পাকা কলায় পটাশিয়াম ও সোডিয়াম এর পরিমাণ থাকে প্রচুর যা উচ্চ রক্তচাপ কমাতে বিশেষ উপকারী। এছাড়া স্ট্রোক ও হার্ট অ্যাটাকের ঝুঁকি প্রতিরোধ করে থাকে।
চতুর্থতঃ পাকা কলায় অ্যান্টি অক্সিডেন্টের পরিমাণ প্রচুর থাকায় এটি রোগ প্রতিরোধে বিশেষ কার্যকর। এছাড়া কার্বোহাইড্রেট ও সুগারের পরিমাণ থাকায় এটি শক্তি যোগাতেও বিশেষ ভূমিকা রাখে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…