টেক বার্তা

তবে কী ভারতে বন্ধ হচ্ছে সোশ্যাল মিডিয়া? এই বিষয়ে কি বলছে সংস্থা

২৬ এ মের পর থেকেই কি দেশে ব্যান হয়ে যাবে Facebook এবং Twitter এর মতো সংস্থাগুলি? এমন প্রশ্নই এখন ঘুরছে সোশ্যাল মডিয়ায়। অন্যদিকে সোশ্যাল মিডিয়ার নতুন গাইডলাইন এসেছিল ফেব্রুয়ারি মাসে। তবে সেই নতুন গাইডলাইন দেশীয় অ্যাপ কু বাদে কেউই মানেনি। এমন অবস্থায় সোশ্যাল মিডিয়া কোম্পানিগুলি কে দেওয়া হয়েছিল সময়। সেই সময়ই শেষ হচ্ছে ২৬ এ মে তে। এমন সময় প্রশ্ন উঠতে শুরু করেছে যে তবে কি ভারতে বন্ধ হয়ে যাবে ফেসবুক?

কিছু দিন আগে কেন্দ্র সরকারের পক্ষ থেকে জানানো হয়েছিল যে, কোনও সোশ্যাল মাধ্যমে যে কেউ আপত্তিজনক পোস্ট করলে তা সাথে সাথে ডিলিট করতে হবে। OTT এর ওপরও নিয়ন্ত্রন লাগু করা হবে। প্রসঙ্গত উল্লেখ্য, কিছু দিন আগেই কেন্দ্রের দুই মন্ত্রী নতুন গাইড লাইন পেশ করেছিল। যেখানে লেখা ছিল OTT এবং সোশ্যল মিডিয়া সংক্রান্ত বহু নিয়ন্ত্রন নীতি।

এখন প্রশ্ন হল, এই বিষয়ে কি বলছে জনপ্রিয় সোশ্যল মিডিয়া সংস্থা Facebook। তারা কি দেশ থেকে চলে যাবে এমনটাই ভাবছে? নাকি অন্যকিছু। এমন অবস্থায় ফেসবুকের তরফ থেকে জানানো হয়েছে যে, ভারত সরকারের নির্দেশ আমরা মেনে নিতে চাই এবং সেই অনুসারে কাজ করতে চাই। তবে সেক্ষেত্রে আমাদের ভারত সরকারের সাথে দ্রুত সম্ভব এই নতুন গাইডলাইন নিয়ে আমরা মিটিং করব।”

Facebook হতে আরও জানানো হয়েছে যে,”এমন অবস্থায় আমরা বেশি করে জোর দিচ্ছি অপারেশনের দিকে এবং তা প্রয়োগের নীতি নিয়েই। গ্রাহক যাতে সুরক্ষিত ভাবে নিজেদের মত ফেসবুকে প্রকাড করতে পারে সেই বিষয়েই। এটাই সংস্থা হিসেবে আমাদের একমাত্র দাবি।”

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026