বিনোদন

Yash Dasgupta: যশের জীবন জুড়ে শুধুই নুসরত, বাধ্য হয়ে যশের বাড়ি ছাড়লেন বান্ধবী!

এখন আর কোনও রকম লুকোচুরি নয়। ‘যশরত’-এর প্রেম এখন ওপেন সিক্রেট। নিখিল জৈন এখন অভিনেত্রী নুসরতের জীবনের অতীত অধ্যায়, আর নায়িকার মন জুড়ে রয়েছেন শুধু যশ দাশগুপ্ত। অন্যদিকে বালিগঞ্জের আবাসনে এখন ছোট নবজাতক ঈশান আর নুসরতের দেখভাল করতে ব্যস্ত যশ। দু-দিন আগেই এক স্যাঁলোর প্রমোশ্যানাল ইভেন্টে হাজির হয়ে নুসরত। আর সেদিন সাংবাদিক সম্মেলনে হাজির হয়ে বলেছেন, ‘বাবা জানেন বাবা কে, আমারা খুব ভালো সময় কাটাচ্ছি বাবা-মা হিসাবে। যশ এবং আমার দারুণ সময় কাটছে’। আর এই কথার পর আর কোনো লুকোচুরি নেই।

বছরের প্রথম থেকে টলিউডের যশ-নুসরত-নিখিলের ত্রিকোণ কাহিনি বেশ চর্চায় থাকেন। এতদিন কিছুটা হলেও আলোচনার বাইরে থেকেছেন যশ দাশগুপ্তর এক সময়ের ঘনিষ্ঠ বান্ধবী তথা মাসকয়েক আগে থাকা তাঁর ছায়াসঙ্গী, পুনম ঝা। সম্প্রতি ইনস্টাগ্রামে পুনম নিজের একটি সাদা-কালো ছবি পোস্ট করেন। তবে এই ছবির ক্যপাশান এক ইঙ্গিতপূর্ণ বার্তা দেয়। তিনি ক্যপাশানে লিখেছেন, ‘রঙিন ছবি যেমন বর্ণনা করতে পারে, তেমনই সাদা-কালো ছবি অনেক অন্য রকম কথা বলে’। এই লেখাটি ছোট হলেও এর অর্থটি বেশ বড়।

নিজের ব্যক্তিগত জীবনকে সর্বদা লাইমলাইটের বাইরে রেখেছেন যশ দাশগুপ্ত। তবে শোনা যায়, যশের ডাইমন্ড সিটির আবাসনে পুনম নিজের বাবা-মা এবং আগের পক্ষের ছেলেকে নিয়ে থাকতেন। যশের অভিনয়ের কেরিয়ার নিজের হাতে তৈরী করেছিলেন পুনম, এমনটাই গুঞ্জন টলিপাড়াতে। যশের কেরিয়ার শুরু হিন্দি টেলিইন্ড্রাস্টিতে ধারাবাহিকের পার্শ্ব চরিত্র দিয়ে। এরপর বাংলা টেলিইন্ড্রাস্টিতে পা রাখেন যশ। প্রথম ধারাবাহিকে বিপুল জনপ্রিয়তা পান। এরপর এই ধারাবাহিকের গণ্ডি পেরিয়ে রুপোলি পর্দায় দ্বিতীয় ইনিংস শুরু করেন। আর অভিনেতার পুরো জার্নিতে অভিনেতার ছায়াসঙ্গী ছিলেন পুনম। সেইসময় এক নামী প্রযোজনা সংস্থার এক সময়ের ক্রিয়েটিভ ম্যানেজার ছিলেন পুনম।

শুধু যশের অভিনয়ের স্ট্রাগেলে পুনম থাকেননি৷ চলতি বছরের শুরুতে যশ রাজনীতির দুনিয়ায় পা রেখেছিলেন। সেই সময়েও যশের সবসময় সঙ্গে ছিলেন পুনম। কিন্তু ইন্ডাস্ট্রিতে কানাঘুষো শোনা যাচ্ছে, যশের একসময় সব ভালো সময়ের দায়িত্ব নেওয়া পুনম এখন যশের বাড়ি ছেড়ে দিয়েছেন। নিজেদের সম্পর্ক নিয়ে কোনওদিন প্রকাশ্যে সরাসরি কথা বলেননি। কিন্তু একে অপরের পাশে ছিলেন দুজনে।

এখন প্রশ্ন উঠছে এই দুই বন্ধু একে অপরের হাত ছাড়লেন কেন? পাশাপাশি হঠাৎ কেন যশের বাড়ি ছাড়লেন তিনি? ঘনিষ্ঠমহল বলছে, যশের জীবনে নুসরতের আগমনের পর থেকেই নাকি দুই বন্ধুর সম্পর্কে ফাটল শুরু হয়। নুসরতের সাথে ঘনিষ্ঠতা থেকে অভিনেত্রীর মা হওয়া পর্যন্ত নানান ঘটনাতে মন ভেঙেছে পুনমের। এর মাঝে অনেকে মনে করছেন নুসরত যদি এদের বন্ধুত্বের ফাটলের কারণ হয় তাহলে বিধানসভা নির্বাচনী প্রচারের সময় কেন যশের সঙ্গে ছিলেন তিনি?

তখন নুসরত আর যশ নিজেদের প্রেম প্রকাশ্যে না আনলেও ‘যশরত’-এর প্রেম বেশ চর্চায়। সেই সময়  শোনা গিয়েছিল, সেই সময়ও নুসরতের সঙ্গে সারাদিন সময় কাটালেও রাতে বাড়ি ফিরতেন যশ। এখন পাকাপাকিভাবেই নুসরতের ছায়াসঙ্গী তিনি। ঈশানের জন্মের পর নাকি নুসরত আর যশ আরো বেশি সময় কাটাচ্ছেন আর তা না মেনে নিতে পারেননি পুনম। তাই যশের বাড়ি ছাড়লেন তিনি। এমনকি যশের প্রতিটি সিনেমা বা রাজনৈতিক ইভেন্টে যেখানে পুনম থাকতেন। তবে সাম্প্রতিক মধুমিতার সঙ্গে গান লঞ্চের ইভেন্ট বা যশের নতুন ছবি ‘চিনে বাদাম’-এর মহরত, পাশে ছিলেন না পুনম। আর এতেই স্পষ্ট দুজনের বন্ধুত্বপূর্ণ সম্পর্কে চিড় ধরেছে।

Pritisha Dey

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026