দেশ

৫ বছরের নিচের বাচ্চাদের মাস্ক পরাবেন? জানুন কেন্দ্রের নতুন পরামর্শ

করোনা ভাইরাসের কোপের কারণে বর্তমানে সকলের মাস্ক পরা অত্যন্ত প্রয়োজনীয় এবং জরুরি। কিন্তু ১৮ বছরের কম বয়স্ক যারা রয়েছেন তাদের ক্ষেত্রে মাস্ক পরা এবং তাদের ক্ষেত্রে করোনা ভাইরাস নিয়ন্ত্রণ এর ব্যাপারে বিস্তারিত নির্দেশিকা জারি করল কেন্দ্রীয় সরকার। এ নির্দেশিকায় জানানো হয়েছে ৫ বছরের কম বয়সী যারা আছে তাদের মাস্ক পরতে হবে না। আর যারা ৬ থেকে ১১ বয়সী রয়েছে তাদের ক্ষেত্রে মাস্ক পরাটা বাধ্যতামূলক কোন ব্যাপার নয়।

কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের ডিরেক্টরেট জেনারেল অফ হেলথ সার্ভিসেস জানিয়ে দিয়েছে, ৬ থেকে ১১ বছরের শিশুদের ক্ষেত্রে মাস্ক পরা কতটা সুরক্ষিত তা আগে জানার পর তবেই মাস্ক পরার নিয়ম জারি করবে কেন্দ্র। পুরো বিষয়টির ওপর অভিভাবকদের নজর রাখার পরামর্শ দিয়েছেন তারা। তবে ১২ বছরের বেশি যারা রয়েছেন তাদের ক্ষেত্রে মাস্ক পরা একেবারেই বাধ্যতামূলক।

এখন অনেক জায়গায় করোনা আক্রান্ত রোগীদের ক্ষেত্রে সিটি স্ক্যান করার পরামর্শ দিচ্ছেন ডাক্তাররা। কিন্তু শিশুদের ক্ষেত্রে যথেচ্ছভাবে সিটিস্ক্যান না করানোর পরামর্শ দিয়েছেন ডিজিএইচএস এর বিশেষজ্ঞরা। তারা জানিয়েছেন বুকের সিটি স্ক্যান করার সময় যে বাড়তি তথ্য পাওয়া যায় চিকিৎসা ক্ষেত্রে সেই তথ্যের প্রভাব কম থাকে। তাই দরকারমতো সিটিস্ক্যান করেন নতুবা সিটি স্ক্যান করতে হবে না। সকলের ক্ষেত্রে কখনোই সিটিস্ক্যানের পরামর্শ দেবেন না, যদি করোনাভাইরাস আক্রান্ত রোগীর ক্ষেত্রে সিটিস্ক্যান দিতে হয় তাহলে অবশ্যই রোগীর পরিস্থিতি দেখে নেবেন।

তার সাথেই ১৮ বছরের কম বয়সের শিশুদের ক্ষেত্রে করোনা চিকিৎসা করার জন্য রেমডেসিভির ইনজেকশন বন্ধ করে দেওয়ার নির্দেশ দিয়েছে ডিজিএইচএস। তারা জানিয়েছে, কম বয়সীদের ক্ষেত্রে এই ওষুধের সুরক্ষা এবং কার্যকারিতা সম্পর্কে সবকিছু এখনো জানা যাচ্ছে না। তার পাশাপাশি উপসর্গহীন এবং স্বল্প উপসর্গের করণা আক্রান্ত ব্যক্তিদের জন্য সবথেকে ক্ষতিকর হিসেবে প্রমাণিত হতে পারে স্টেরয়েড। তাই ডাক্তারদের পরামর্শ দেওয়া হচ্ছে যেন স্টেরয়েড ব্যবহারের ক্ষেত্রে যথেষ্ট সর্তকতা অবলম্বন করা হয়। যদি একান্তই স্টেরয়েড দিতে হয় তাহলে কিন্তু রোগীকে কড়া পর্যবেক্ষণে রাখতে হবে ডাক্তারদের। বলাই বাহুল্য, স্টেরয়েড একবার গ্রহণ হয়ে গেলে অনেক সময় রোগী পরবর্তীতে নিজে স্টেরয়েড গ্রহণ করতে পারেন। সেই ক্ষেত্রে কিন্তু রোগীকে রোগীকে সতর্ক করা হয়েছে যেন কোন ভাবেই সে স্টেরয়েড গ্রহণ না করে।

John Fabian

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026