বিনোদন

Koel Mallick: ফের মা হতে চলেছেন কোয়েল মল্লিক? ভাইরাল হওয়া ভিডিওতে ঢিলেঢালা পোশাকে স্পষ্ট ‘বেবি বাম্প’

টলিউডের প্রথম সারির অভিনেত্রীদের মধ্যে অন্যতম কোয়েল মল্লিক। ‘নাটের গুরু’ ছবিতে জিতের বিপরীতে অভিনয়ের মাধ্যমেই নিজের অভিনয় জীবন শুরু করেছিলেন অভিনেত্রী। বাবা রঞ্জিত মল্লিকের পরিচয় ভাঙিয়ে নয়, নিজের দক্ষতা ও প্রতিভার জোরেই অভিনয় জগতে নিজের একটা পাকাপাকি জায়গা করে নিয়েছেন তিনি। তবে লকডাউন চলাকালীন ২০২০’তেই মা হয়েছেন অভিনেত্রী। এক ফুটফুটে পুত্র সন্তান কোল আলো করে এসেছে তার। নাম রেখেছেন কবীর। মা হওয়ার কারণেই একটা লম্বা বিরতি নিয়েছিলেন বড়পর্দা থেকে। তবে ধীরে ধীরে এবার পুরোদমে কাজে ফিরেছেন অভিনেত্রী।

বর্তমানের অভিনেত্রী হিসেবে সোশ্যাল মিডিয়ার পাতায় ভীষণভাবে অ্যাক্টিভ কোয়েল। সম্প্রতি তিনি একটি ভিডিও শেয়ার করেছেন যেখানে আবারো ঢিলেঢালা পোশাকে অভিনেত্রীর বেবি বাম্প লক্ষ্য করা গিয়েছে। এরপর থেকেই নেটিজেনদের মাঝে প্রশ্ন উঠেছে তবে কি আবারও মা হতে চলেছেন অভিনেত্রী? তবে বিষয়টা তেমন নয়, সবটাই আসলে শুটিংয়ের খাতিরে। অভিনেত্রী এই ভিডিওটি নিজের ইনস্টাগ্রামে শেয়ার করে ক্যাপশনে স্পষ্ট লিখে দিয়েছেন, ‘বনি’ ছবির অফস্ক্রিন দৃশ্য।

শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের কল্পবিজ্ঞানের গল্প ‘বনি’ অবলম্বনে তৈরি হয়েছে এই ছবিটি। এই ছবিতে প্রতিভার চরিত্রে অভিনয় করছেন কোয়েল মল্লিক। আর প্রবাসী বাঙালি সব্যসাচীর চরিত্রে অভিনয় করতে দেখা যাবে পরমব্রত চট্টোপাধ্যায়কে। নিজেদের প্রথম সন্তান আসার খবরে খুশি ছিলেন দুজনেই। তবে তার জন্মের পর জানা যায় সে আর পাঁচটা বাচ্চার মতো স্বাভাবিক নয়। সেই অস্বাভাবিক বাচ্চাকে নিয়েই চলে চক্রান্ত। সেই চক্রান্তের কথা কোন ভাবে জেনে যায় প্রতিভা ও সব্যসাচী। তারা কিভাবে নিজেদের সন্তানকে রক্ষা করবে! এই রহস্যের সমাধানই বা কি হবে? এই গল্পের উপর ভিত্তি করেই এগোবে সিনেমা।

গতবছর পুজোর সময় মুক্তি পেয়েছে এই ছবি। সম্প্রতি টেলিভিশনের পর্দায় ওয়ার্ল্ড টিভি প্রিমিয়ার হিসেবে দেওয়া হয়েছে এই ছবি। ২৬’শে জানুয়ারি জলসা মুভিজে রাত ৯’টায় দেখানো হবে ছবিটি। বনির গল্প জানতে চোখ রাখুন টেলিভিশনের পর্দায়।

Rahit Roy

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026