ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

Pan-Aadhaar Link: সবার জন্য প্যানএবং আধার লিঙ্ক বাধ্যতামূলক নয়, আপনার ক্ষেত্রে কি নিয়ম?

প্যান কার্ড এবং আধার কার্ড দুটোই কিন্তু ভারতের নাগরিকদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ নথি। সমস্ত ধরনের আর্থিক লেনদেনের ক্ষেত্রে বিশেষ করে কর সংক্রান্ত বিষয়ের ক্ষেত্রে আধার কার্ড এবং প্যান কার্ড অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে আজকালকার দিনে। আপনাকে যদি এখন কোন কারনে আর্থিক সমস্যার মধ্যে পড়তে হয় তাহলে আপনাকে বাঁচাবে শুধুমাত্র আপনার প্যান কার্ড এবং আধার কার্ড। ব্যবসায়ী এবং চাকরিজীবীদের জন্য এটা সবথেকে গুরুত্বপূর্ণ। আধার কার্ডের সঙ্গে প্যান কার্ড লিঙ্ক করা নিয়ে বেশ কিছু বাধ্যবাধকতা রয়েছে। তবে সবার জন্য এই নিয়ম কিন্তু লাগু নয়। কয়েকজন ব্যক্তি রয়েছেন যাদের প্যান কার্ড এবং আধার কার্ড লিঙ্ক না করলেও কোন সমস্যা হবে না। চলুন তাহলে জেনে নেওয়া যাক কাদের ক্ষেত্রে প্যান কার্ড এবং আধার কার্ড লিঙ্ক করার কোন দরকার নেই।

৮০ বছর বয়সের বেশি ব্যক্তিদের আধার কার্ডের সঙ্গে প্যান কার্ড লিঙ্ক না করালেও চলবে বলে জানিয়েছে কেন্দ্রীয় সরকার। এছাড়া আয়কর আইন অনুযায়ী অনাবাসী বা যাদের ভারতীয় নাগরিকত্ব নেই তাদেরকেও আধার কার্ড এবং প্যান কার্ড লিঙ্ক করতে হবে না। প্যান কার্ড এবং আধার কার্ড লিঙ্ক না করলে আপনারা হয়তো কয়েকটি সুবিধা পাবেন না। কিন্তু তাতে আপনাদের খুব একটা বেশি অসুবিধা হবে না। প্যান কার্ড এবং আধার কার্ড লিঙ্ক না করালে আপনার আয়কর রিটার্ন আপনি দাখিল করতে পারবেন না। শুধু তাই নয় ব্যাংকের লেনদেনের ক্ষেত্রেও সমস্যা হতে পারে। কিন্তু যাদের, এই আধার কার্ড এবং প্যান কার্ড লিঙ্ক করার বিষয়টি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে তাদের কিন্তু কোন সমস্যা হবে না এসব ক্ষেত্রে।

বর্তমানে যে কোন লেনদেনের ক্ষেত্রে কেওয়াইসি গুরুত্বপূর্ণ। তাই আপনাদের অবশ্যই আপনার ব্যাংকে গিয়ে কেওয়াইসি করিয়ে নিতে হবে। আধার কার্ডের সঙ্গে প্যান কার্ড লিঙ্ক করা থাকলে আপনি কিছু সুবিধা পাবেন। আইটিয়ার ফাইল করা আপনার জন্য সহজ হবে। এছাড়াও কর ফাঁকি রোধ করার জন্য প্যান কার্ড এবং আধার কার্ড গুরুত্বপূর্ণ এখনকার দিনে। এর পাশাপাশি যদি প্যান কার্ড এবং আধার কার্ড লিঙ্ক করা থাকে তাহলে কিন্তু জালিয়াতি করার কোন সম্ভাবনা আর থাকবে না।

BharatBarta Desk

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026