বলিউড

Raj Kundra: ‘পর্ন ছবি আর যৌনবৃত্তি কি একই?’ টুইট রাজ কুন্দ্রার

পর্নোগ্রাফি ছবি তৈরি করার অভিযোগে মহারাষ্ট্র পুলিশ সোমবার গ্রেফতার করেছে শিল্পা শেট্টির স্বামী পেশায় ব্যবসায়ী রাজ কুন্দ্রা কে। তার বিরুদ্ধে অভিযোগ ছিল তিনি একাধিক পর্নোগ্রাফি ছবি তৈরি করার জন্য ইন্ডাস্ট্রিতে বেশ কিছু টাকা ইনভেস্ট করেছেন। জানা গিয়েছে ভারতীয় একটি অ্যাপ্লিকেশন থেকে এই ধরনের পর্ন তৈরি করে তিনি বিদেশের বিভিন্ন ওয়েবসাইটে বিক্রি করতেন। আর তার বিনিময় অভিনেত্রীদের তিনি লক্ষ লক্ষ টাকা দিতেন বলে অভিযোগ।

রাজ কুন্দ্রা গ্রেফতার হওয়ার পর থেকেই তার বিরুদ্ধে একাধিক অভিনেত্রী বিভিন্ন মন্তব্য করতে শুরু করেছেন। তালিকায় একদিকে যেমন আছেন শার্লিন চোপড়া এবং পুনম পান্ডে তেমনি আরো আছেন বেশ কয়েকজন মডেল। পুনম পান্ডে এবং শার্লিন চোপড়া তো সরাসরি বলেছেন, তারা এই অ্যাডাল্ট ইন্ডাস্ট্রিতে এসেছেন মূলত রাজ কুন্দ্রার হাত ধরেই। তারপরেই আবার মডেল সাগরিকা সোনা সুমন অভিযোগ জানিয়েছেন রাজ কুন্দ্রা নাকি তাকে ওয়েব সিরিজের অডিশনে নগ্ন হতে বলেছিলেন।

এইরকম একাধিক অভিযোগে যখন জর্জরিত রাজ কুন্দ্রা, তার মধ্যেই নেট মাধ্যমে ভাইরাল হয়ে গেল তার একটি পুরনো টুইট, যেখানে তিনি সরাসরি পর্ন এবং যৌনবৃত্তি নিয়ে একটি তুল্যমূল্য আলোচনা করেছিলেন। এই টুইটে তিনি বলেছেন, ‘ পর্ন ছবি বানানোর সময় টাকার জন্য যদি ক্যামেরার সামনে সেক্স করা হয় তবে তা বেশ্যবৃত্তি থেকে আলাদা কিভাবে?’

তার পাশাপাশি রাজনৈতিক নেতা এবং খেলোয়াড়দের উদ্দেশ্য করে তিনি আরও একটি বিতর্কিত টুইট করেন আগের টুইটের মাস দুয়েক পরে। সেই টুইটে তার বক্তব্য ছিল, ‘অভিনেতারা ক্রিকেট খেলছেন, ক্রিকেটাররা রাজনীতিতে যোগ দিচ্ছেন,রাজনৈতিক নেতারা পর্ন দেখছেন, পর্ন তারকার অভিনয় জগতে আসছেন।’ রাজ কুন্দ্রার এই টুইট নিয়ে ব্যাপক সমালোচনা হয় নেট মাধ্যমে। পাশাপাশি অনেকে তার স্ত্রী শিল্পা শেট্টিকে ট্যাগ করে একাধিক মন্তব্য করেছিলেন।

John Fabian

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026