২০২১ থেকেই দক্ষিণী ছবি ‘পুষ্পা: দ্যা রাইজ’এর প্রশংসায় পঞ্চমুখ গোটা বিশ্ব। ছবিতে পুষ্পা অর্থাৎ আল্লু অর্জুনের অভিনয় রীতিমতো সকলের নজর কেড়ে নিয়েছিল। পাশাপাশি ছবিতে শ্রীভাল্লীর চরিত্রে রশ্মিকা মন্দনা ও পর্দার এসপি ভাবার সিং শিখাওয়াতের অভিনয়ও অসংখ্য প্রশংসা কুড়িয়েছিল। আপাতত অগণিত দর্শকমহল আবারো তাদের প্রিয় আল্লু অর্জুন ও রশ্মিকা মন্দনা জুটিকে পর্দায় দেখার অপেক্ষায় দিন গুণছেন।
শেষ দু-এক মাস ধরে শোনা যাচ্ছিল আসন্ন এই ছবিতে দেখা নাও মিলতে পারে রশ্মিকার। ছবি থেকে অভিনেত্রীর বাদ যাওয়ার কথাও বেশ চর্চায় রয়েছে মিডিয়ার পাতাতে। তবে সম্প্রতি এতো জল্পনার মাঝে এই প্রসঙ্গে মুখ খুলেছেন অভিনেত্রী নিজেই। জানিয়েছেন, সুকুমার পরিচালিত আসন্ন এই ছবিতে তিনি সত্যিই থাকছেন কিনা? কারণ ছবিতে তার থাকা না থাকা নিয়ে এক বিপুল জল্পনা সৃষ্টি হয়েছে সাধারণ থেকে মিডিয়ামহলে।
উল্লেখ্য, এই প্রসঙ্গে অভিনেত্রী বৃহস্পতিবার মুখ খুলেছেন মিডিয়ার সামনে। তার কথায়, তিনি যে ছবি থেকে বাদ পড়েছেন সেকথা প্রায় সবাই ভেবেই নিয়েছিলেন। কিন্তু তিনি জানিয়েছেন, এখন ‘পুষ্পা ২’তে শুটিংয়ের জন্য প্রস্তুতি নিচ্ছেন তিনি। পাশাপাশি তিনি এও জানিয়েছেন, আসন্ন এই ছবি নিয়ে তিনি যথেষ্ট উচ্ছ্বসিত ও আশাবাদী। সম্ভবত পরের মাস থেকেই ছবির শুটিং শুরু করবেন অভিনেত্রী। তার কথা থেকে এটুকু স্পষ্ট যে আসন্ন ‘পুষ্পা ২’তে শ্রীভাল্লীর চরিত্রে দেখা মিলবে তারই।
নিজের কথা দিয়ে রশ্মিকা এটুকু বুঝিয়ে দিয়েছেন তাকে ছাড়া ‘পুষ্পা ২’ অসম্পূর্ণ। অতএব, বড়পর্দায় পুষ্পার শ্রীভাল্লীর চরিত্র থাকছেন রশ্মিকাই। সম্প্রতি অভিনেত্রীর এই বক্তব্য অনেকটাই স্বস্তি দিয়েছে তার ভক্তমহলকে। অভিনেত্রীর থাকা না থাকা নিয়ে চিন্তার মেঘ জমেছিল তাদের মনে। আপাতত সেই মেঘ সরেছে, স্বস্তির শ্বাস নিয়েছেন তারও। আপাতত, নিজেদের প্রিয় অভিনেত্রীকে পুনরায় শ্রীভাল্লীর চরিত্রে দেখার জন্য ইতিমধ্যেই দিন গোনা শুরু করে দিয়েছেন অনুরাগীমহলের একাংশ।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…