টলিউড

Sohini Sarkar: এই বছরেই বিয়ে করছেন সোহিনী-রণজয়? জোর জল্পনা কি বললেন অভিনেত্রী

২০২০’র নভেম্বর মাস থেকে টলিপাড়ায় একের পর এক সেলিব্রেটি নিজের মনের মানুষকে বিয়ে করে মন দিয়ে সংসার করছেন। কেউ দীর্ঘদিনের লিভ ইন সম্পর্ককে বিয়ে দিয়ে পরিণতি দিচ্ছে। এখনো বিয়ে পর্ব শেষ হয়নি। চলতি বছর অঙ্কুশ -ঐন্দ্রিলা নিজেদের প্রেমকে পরিণতি দেওয়ার প্ল্যান করেছেন। এবার শোনা যাচ্ছে, ব্যোমকেশের সত্যবতী চলতি বছরেই নিজের মনের মানুষের সাথে বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন।

বছর দুয়েক ধরেই প্রেম করছেন সোহিনী সরকার এবং রণজয় বিষ্ণু। ধারাবাহিক আর সিনেমায় অভিনয়ের সূত্রে আলাপ তারপর বন্ধু থেকে প্রেম। কখনো নিজেদের প্রেমের সম্পর্ককে লুকিয়ে রাখেননি বরং বরাবর নিজেদের প্রেমের নানান প্রতিচ্ছবি শেয়ার করেছেন। লকডাউনের সময় থেকে এই লাভ বার্ডস লিভ-ইন সম্পর্কে রয়েছেন। তারকাজুটি কাজের পাশাপাশি নিজেদের সময় দিতে ভোলেননা। বরং অতিমারী পরিস্থিতিতে অবসাদে ভুগলে মন ভালো করতেপাহাড়ের কোলে ঘুরতে বেড়িয়ে পড়েন টলিপাড়ার এই মিষ্টি অ্যাডভেঞ্চারপ্রেমী জুটি।

এদের দুজনের সোশ্যাল মিডিয়া উঁকি দিলে দেখা যায় একসাথে কখনো পাহাড়ে তো কখনো সমুদ্রে অবসর সময় কাটাচ্ছেন। তবে এসবের মাঝেই টলিপাড়াতে আরো এক বিয়ের সানাই বাজতে চলেছে। আর সেই প্রেক্ষিতেই খবর রটেছে যে, এবার নাকি সাত পাকে বাঁধা পড়তে চলেছেন সোহিনী এবং রণজয়। দু’বছরের প্রেমজীবন এবার ছাতনাতলায় পরিণতি দিতে চাইছেন দুজনেই। এবার প্রশ্ন হল তা কবে শুভ পরিণয়ের দিনক্ষণ ঠিক হল? এই খবর প্রকাশ্যে আসতে জানার জন্য উদগ্রীব হয়ে উঠেছে অনুরাগীর দল।

বিয়ের জল্পনা তুঙ্গে উঠতেই এক সংবাদমাধ্যমে কথা বললেন রনজয়। তিনি জানালেন, দুজনেই বিয়ে নিয়ে ভাবনা রয়েছে ঠিকই, কিন্তু এখনই কিছু হচ্ছে না। কারণ হল করোনা। রণজয় চলতি বছরের শেষে বিয়ে করতে চাইলেও করোনা পরিস্থিতির জন্য সোহিনী এখন বিয়ে করতে চাননা। সোহিনীর মন্তব্য, “অন্তত করোনা আবহে সাত পাকে ঘোরার পরিকল্পনা নেই।” অভিনেত্রীর অনেক বন্ধু, তাই সকলের উপস্থিতিতে নিজের মনের মানুষের সাথে ঘর বাঁধতে চাইছেন। বন্ধুদের আড্ডায় বিয়ে নিয়ে আলোচনা হচ্ছিল, তখনই নাকি অভিনেত্রী বলেছিলেন, রণজয় এবং তিনি একে-অপরের সঙ্গে থাকতে স্বাচ্ছন্দ্যবোধ করেন। সেখান থেকেই নিজেদের বিয়ের কথা ভেবেছেন। কিন্তু এই বছর বিয়ে করছেন তার কোনো নিশ্চিয়তা নেই।

Pritisha Dey

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026