খেলা

ব্যাট হাতে মহারাজ কি আবার বলবেন ‘বাপি বাড়ি যা’?

সে এক সময় ছিল। কোনও বোলারের বিরুদ্ধে ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় যদি একবার স্টেপ আউট করতেন, তাহলে সেই বলটা অবধারিতভাবে বাউন্ডারির বাইরে যেত। বাঙালি ক্রিকেট সমর্থকেরা সেই শটকেই ভালোবেসে নাম দিয়েছিলেন ‘বাপি বাড়ি যা’। আরও একবার কি তেমনই এক শটে উচ্ছ্বসিত হয়ে উঠবে আসমুদ্রহিমাচল? আজ বুধবার আমেদাবাদের মোতেরা স্টেডিয়ামে জয় শাহ একাদশের বিরুদ্ধে খেলতে নামছে সৌরভ গঙ্গোপাধ্যায় একাদশ।

আগামী ২৫ ডিসেম্বর আয়োজিত হতে চলেছে ভারতীয় ক্রিকেট বোর্ডের বার্ষিক সাধারণ সভা। তার আগে এই ম্যাচ আয়োজন করা হল। আইপিএল টুর্নামেন্টের প্রাক্তন চেয়ারম্যান রাজীব শুক্লা এই ম্যাচে রেফারিং করবেন। সূত্রের খবর, ভারতীয় ক্রিকেট বোর্ডের নির্বাচিত সদস্যেরা এই ম্যাচে অংশগ্রহণ করবেন। তাঁরা এই সভার জন্য ইতিমধ্যেই আমেদাবাদ পৌঁছে গিয়েছেন। সে কারণে তাঁরাও এই টেনিস বল ম্যাচে অংশগ্রহণ করবেন।

মোতেরায় বিশ্বের সবথেকে বড় ক্রিকেট স্টেডিয়াম বানানো হয়েছে। এই স্টেডিয়ামে কমপক্ষে এক লাখ ১৪ হাজার দর্শক একসঙ্গে বসে খেলা উপভোগ করতে পারবেন। তবে এই স্টেডিয়ামে এখনও পর্যন্ত কোনও প্রতিযোগিতামূলক ক্রিকেট ম্যাচের আয়োজন করা হয়নি। আগামী ফেব্রুয়ারি মাসে ভারত সফরে আসছে ইংল্যান্ড। তখনই এই স্টেডিয়ামের উদ্বোধন করা হবে।

ভারতীয় ক্রিকেট বোর্ডের ৮৯তম বার্ষিক সাধারণ সভায় বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হবে। তার মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ হল, আসন্ন ভারত-ইংল্যান্ড সিরিজ়ের প্রস্তুতি, ঘরোয়া ক্রিকেট পুনরায় শুরু করা এবং আইপিএল টুর্নামেন্টে দুটো নতুন দলের সংযোজন।

আগামী আইপিএল টুর্নামেন্টে ভারতীয় ক্রিকেট বোর্ডে আপ্রাণভাবে চাইছে যে ২০২১ মরশুমে আরও দুটো নতুন দলের সংযোজন করা হোক। এটা বেশ স্পষ্ট। আপাতত আটটি দল নিয়ে এই টুর্নামেন্ট খেলা হয়।

সূত্রের খবর, মোতাবেক এই বৈঠকে উত্তরাখণ্ড ক্রিকেট অ্যাসোসিয়েশনের মহিম বর্মা, অসম ক্রিকেট অ্যাসোসিয়েশনের দেবজিৎ শইকিয়া, বরোদা ক্রিকেট অ্যাসোসিয়েশন থেকে প্রণব আমিন এবং হায়দরাবাদ ক্রিকেট অ্যাসোসিয়েশন থেকে প্রতিনিধি উপস্থিত থাকবেন। এই বার্ষিক সভায় ভারতীয় ক্রিকেট নির্বাচনী বোর্ডের মোট ২৮জন সদস্য উপস্থিত থাকবেন।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026