কলকাতা

বাস ভাড়া বাড়তে চলেছে?‌ ভাইফোঁটার পর বৈঠকে বসছেন পরিবহণমন্ত্রী

রাজ্যে ইতিমধ্যে পেট্রোল–ডিজেল সেঞ্চুরি হাঁকিয়েছে। আর এই ডিজেল পেট্রোলের দামেতে বাসের চাকা ঘোরাতে হিমসিম খাচ্ছে বাস মালিকেরা। বাসমালিকদের বক্তব্য, এই মুহূর্তে বাস ভাড়া না বাড়লে অচিরেই ফের বাসের চাকা বন্ধ হয়ে যাবে। এর উপর দীর্ঘ দিন লকডাউন থাকা এবং করোনা বিধিনিষেধের জেরে হিমশিম অবস্থা তাঁদের। বর্তমানে কলকাতায় ডিজেলের দাম লিটার প্রতি ১০০ টাকা ছাড়িয়েছে। আর তাতেই বেসরকারি বাস বিপাকে পড়েছে।

আর এই একই ভাড়ায় এভাবে দিনের পর দিন কোনোভাবে টানা সম্ভব নয় তাই পরিবহণমন্ত্রীকে চিঠি পর্যন্ত দিয়েছেন বাস–মালিক সংগঠনের কর্তারা। আর এখানে উল্লেখ করা হয়েছে, ২০১৮ সালের ৮ জুনের পর পশ্চিমবঙ্গে বাস ভাড়া বাড়েনি। আর সেখানে লাগাতার বেড়ে চলেছে পেট্রোপণ্যের দাম। তাতেই হিমসিম খাচ্ছেন বাস–মালিকরা। অনেক বাস মালিক রাস্তায় নামানো পর্যন্ত বন্ধ করে দিয়েছেন।

শুধু বেসরকারি না সরকারি বাসের উপরও চাপ পড়েছে। কারণ এরাও লোকসান মেনে নিয়ে তারা কতদিন বাস চালাতে পারবেন তা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। আত বেসরকারি বাস–মালিকদের সাফ কথা ভাড়া না বাড়লে বাস বন্ধ পুরোপুরি হয়ে যাবে। এহেন পরিস্থিতিতে ভাঁইফোটার পর পরক বাস–মালিকদের নিয়ে বৈঠকে বসতে চলেছেন পরিবহণমন্ত্রী ফিরহাদ হাকিম। এই বিষয়ে পরিবহণ মন্ত্রী বলেন, ‘‌পেট্রোল–ডিজেলের দাম বাড়ছে। তাতে বাস–মালিকদের সত্যিই সমস্যা হচ্ছে। এইদিকটা দেখতে হবে। তাই সিদ্ধান্ত নিয়েছি ভাঁইফোটার পর বাস–মালিকদের নিয়ে বৈঠকে বসব।’

বেসরকারি বাস–মালিকরা এদিন দাবি জানিয়েছেন, অবিলম্বে ভাড়া বাড়াতে হবে। সরকারি দেওয়া ভর্তুকিতে তাদের সমস্যা মিটছে না। এখন অনেকের প্রশ্ন উঠছে, তাহলে কী সত্যি বাস ভাড়া বাড়বে?‌ এই সম্ভাবনা জিইয়ে রেখে পরিবহণমন্ত্রী বলেন, ‘‌বাস–মালিক সংগঠনের সঙ্গে আলোচনা করা হবে। এরপর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা বলেই বিষয়টি নিয়ে পদক্ষেপ করা হবে।’‌

আর এই ভাড়া–বৃদ্ধি নিয়ে জয়েন্ট কাউন্সিল অফ বাস সিন্ডিকেটের সাধারণ সম্পাদক তপন বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‌বাস তো আর জলে চলে না। পেট্রোল–ডিজেলের এই মূল্যবৃদ্ধির জেরে বাস রাস্তায় নামানো সম্ভব নয়।’‌ বাস ভাড়া বৃদ্ধি নিয়ে সমস্ত দাবি জানাবেন ভাইফোঁটা মিটলে। কোমর বেঁধে তাঁরাও নামবেন বলে জানিয়েছেন।

John Fabian

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026