ভারত বার্তা ডিজিটাল ডেস্ক, সোমনাথ বিশ্বাস : চোখ আমাদের শরীরের অন্যতম গুরুত্বপূর্ণ একটি অঙ্গ। অনেকেই বলে থাকেন, ছেলেদের ডান চোখ আর মেয়েদের বাঁ চোখ কাঁপা নাকি শুভ লক্ষণ। কিন্তু এগুলো কুসংস্কার ছাড়া আর কিছুই না। চিকিৎসকদের মতে এই চোখ কাঁপা আসলে কিছু রোগের লক্ষণ। যেগুলো জেনে রাখা খুবই জরুরি। তাই জেনে নিন কি কি কারণে চোখ কাঁপতে পারে-

১. শারীরিক স্ট্রেসের জন্য কাঁপতে পারে চোখের পাতা। শারীরিক স্ট্রেস বেশি হলে এমনটা হয়। তাই স্ট্রেস থেকে যদি চোখের পাতা কাঁপে তাহলে ওই সময় জোরে জোরে শ্বাস নিন। কিছু সময় যোগ ব্যায়াম করুন।

২. যাদের ঘুমের সমস্যা আছে তাদের চোখের পাতা কাঁপে। যদি দিনের পর দিন ঘুম না হয় তাহলে চোখের পাতা কাঁপে। তাই যদি ঘুম ঠিকঠাক না হয় এবং সাথে সাথে চোখের পাতা কাঁপে তাহলে পর্যাপ্ত পরিমাণে ঘুমান।

৩. যাদের অতিরিক্ত পরিমাণে চা, কফি, চকলেট, সফট ড্রিংক্স খাওয়ার অভ্যাস আছে তাদের চোখের পাতা কাঁপে। তাই এগুলো বেশি খেলে যদি এ সমস্যা হয় তাহলে খাওয়া কমিয়ে দিন।

৪. যাদের ড্রাই আইজের সমস্যা আছে, তাদেরও চোখের পাতা কাঁপে। ল্যাপটপ, কম্পিউটার দীর্ঘসময় ব্যবহার, কনট্যাক্ট লেন্স পরা বা বিশেষ কোনো ওষুধ নিয়মিত খেলে ড্রাই আইজ-এর সমস্যা হয়। এই কারণে যদি চোখের পাতা কাঁপে তাহলে শীঘ্রই চিকিৎসকের পরামর্শ নিন।

৫. চোখের কোনো সমস্যা থাকলে, চোখের পাওয়ার বদলালে চোখের পাতা কাঁপে। সারাদিন টিভি, কম্পিউটার দেখা বা কম আলোয় পড়াশুনা করা এসবের ফলেও কাঁপে চোখের পাতা। চোখের কোনো সমস্যা থাকলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন।

Anirban Kundu

Published by
Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026