ভারত বার্তা ডিজিটাল ডেস্ক, প্রিয়া দাস : প্রতিটি মানুষের দেহের সবকটি অঙ্গের মধ্যে লিভার সবথেকে গুরুত্বপূর্ণ অঙ্গ। একজন পূর্ণবয়স্ক মানুষের লিভারের ওজন ৩ পাউন্ড। লিভার খাবার কে হজম করতে সাহায্য করে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, রক্ত থেকে ক্ষতিকর টক্সিন বের করে দেওয়ার কাজও লিভারের। শরীরে প্রোটিন ভিটামিন তৈরি করে। তাই শরীরকে সুস্থ রাখার জন্য লিভারকে সুস্থ রাখতে হবে।
লিভার খারাপ থাকলে শরীরে কিছু অসুস্থতা দেখা দেবে। যেমন, দীর্ঘসময় ধরে ক্লান্তি অনুভব করা, হজমের সমস্যা, হূদরোগ ও হতে পারে। আসুন জেনে নেওয়া যাক কি কি খাবার লিভারকে রাখবে সুস্থ এবং পরিষ্কার-
১) লেবু: ভিটামিন সি লিভারকে ভালো রাখে। আর লেবুতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি। লেবু আমাদের হজম শক্তি বাড়ায়। তাই প্রতিদিন চেষ্টা করুন লেবু জল পান করার। লেবু জল মধু মিশিয়েও খাওয়া যেতে পারে।
২) রসুন: প্রতিদিন দুই থেকে তিন কোয়া রসুন খেতে পারলে লিভার থাকবে পরিষ্কার। রসুনে রয়েছে এলিসিন এবং সেলেনিয়াম নামে দুটি উপাদান। যা লিভারকে পরিষ্কার করে ক্ষতিকারক টক্সিনকে বার করে দেয়।
৩) আপেল: প্রতিদিন একটি আপেল আপনার লিভারকে রাখবে সুস্থ। আপেলের ম্যালিক অ্যাসিড ক্ষতিকারক টক্সিনকে দূর করে। আপেলের মধ্যে থাকা পেকটিন ফাইবার রক্ত থেকে কোলেস্টেরলকে দূর করতে সাহায্য করে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…