প্রথমবার দেখা গেল ইশা আম্বানির মেয়ের ঝলক, মুকেশ আম্বানির সঙ্গে ভিডিও দেখে ভক্তরা বললেন- ‘একেবারে মায়ের কার্বন কপি’

আম্বানি পরিবার মিডিয়ার পাতায় কারণে অকারণে চর্চায় থাকে। তাদের প্রায় সব খবরই মিডিয়ায় চর্চার বিষয়বস্তু। তাদের পারিবারিক কোনো বিষয়ই গোপন নয় মিডিয়ার কাছে। এই পরিবারের ছোট থেকে বড় প্রায় সকলেই নিজগুণে চর্চায় থাকেন। তবে এই মুহূর্তে এক নতুন সদস্যের সূত্র ধরেই মিডিয়ার পাতায় চর্চিত এই গোটা আম্বানি পরিবার। আপাতত, সোশ্যাল মিডিয়ার পাতায় একটি ভাইরাল হওয়া ভিডিও সূত্র ধরেই চর্চা তুঙ্গে।

আম্বানি পরিবারে আগমন ঘটেছে মা লক্ষ্মীর। আকাশ আম্বানি ও শ্লোকা মেহেতার শিশুকন্যা এই পৃথিবীর আলো দেখেছে। এখন সেই ছোট সদস্যকে নিয়েই ব্যস্ত গোটা পরিবার। সম্প্রতি দাদুর সাথেই তার প্রথম ঝলক প্রকাশ্যে এসেছে মিডিয়াতে। খুব স্বাভাবিকভাবেই সেই দৃশ্য নজর এড়ায়নি কারোরই। এই মুহূর্তে সেই ঝলকই সোশ্যাল মিডিয়ার পাতায় ইনস্টাগ্রামের ‘ভাইরাল ভয়ানী’র অফিশিয়াল পেজ থেকে শেয়ার করে নেওয়া হয়েছে।

সাম্প্রতিক ঝলকে আম্বানি পরিবারের নতুন সদস্য অর্থাৎ নিজের নাতনিকে নিয়ে গাড়ি থেকে নামতে দেখা গিয়েছে মুকেশ আম্বানিকে। সাথে ছিলেন মেয়ে ইশা আম্বানিও। গাড়ি থেকে নেমে তাকে কোলে নিয়েই আদরে ভরিয়ে দিতে দেখা গিয়েছে দাদুকে। তার জামা ঠিক করে দিচ্ছিলেন ইশা। সেই ঝলকও উঠে এসেছে এই সাম্প্রতিক ভাইরাল হওয়া ভিডিওতে। এদিন এই খুদে সদস্য পরেছিলেন মানানসই গোলাপি রঙের একটি জামা ও হেয়ারব্যান্ড। আর এই পোশাকে তাকে যে একেবারে কিউটের ডিব্বা লাগছিল, তা মানছে নেটমহলও। উল্লেখ্য, ২০১৮’তে ইশা সাত পাক ঘুরেছিল ব্যবসায়ী আনন্দ পিরামলের সাথে। ২০২২’এ তারা নিজেদের পরিবারে নিজেদের যমজ দুই সন্তান কৃষ্ণা ও আদিয়াকে স্বাগত জানিয়ে ফেলেছেন। তারাও যে মুকেশ আম্বানির খুব আদরের সেকথা আর বলার অপেক্ষা রাখে না।

Devparna Acharya

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026