বাংলাদেশের বিপক্ষে ওডিআই সিরিজ ইতিমধ্যে হাতছাড়া হয়েছে ভারতের। তারকা সম্মিলিত দল টাইগারদের সামনে পরিণত হয়েছে দুধের শিশুতে। সিরিজের প্রথম ম্যাচে ১ উইকেটে এবং দ্বিতীয় ম্যাচে ৫ রানে জয় পেয়ে ওডিআই সিরিজ জিতে নিয়েছে বাংলাদেশ। আজ সিরিজের তৃতীয় ম্যাচ তথা নিয়ম রক্ষার ম্যাচ খেলতে নেমে বাংলাদেশের বোলারদের এক হাতে নিয়েছে ভারতীয় ব্যাটসম্যানরা। যদিও আজকের ম্যাচে জয় বা পরাজয় সিরিজ জয়ের ক্ষেত্রে কোন রকম বাধা সৃষ্টি করবে না বাংলাদেশের জন্য। তবে শেষ ম্যাচে সুযোগ পেয়েই নিজের ধ্বংসাত্মক রূপ দেখিয়েছেন ভারতীয় ক্রিকেটার ঈশান কিষাণ।
দীর্ঘদিন ধরে অবহেলায় পড়ে থাকা ঈশান কিষাণ আজ নিয়ম রক্ষার ম্যাচে ডাক পেয়েছিলেন ভারতীয় একাদশে। আর ওডিআই ক্রিকেটে ক্যারিয়ারের প্রথম ম্যাচে ভাঙলেন ক্রিকেটের সমস্ত রেকর্ড। ১৫ রানে ওপেনিং জুটির পার্টনারশিপ শেষে বিরাট কোহলির সাথে জুটি বাঁধেন ঈশান কিশাণ। আর সেই জুটিতে ২৯০ রানের বিশাল পার্টনারশিপ তৈরি হয়, যা ভারতীয় ক্রিকেট ইতিহাসে একাধিক রেকর্ড ভেঙেছে।
বিরাট কোহলির সাথে জুটি বেঁধে ঈশান কিষাণ ২১০ রানের বিধ্বংসী ইনিংস খেলেন। ওডিআই ক্রিকেট ইতিহাসে ক্যারিয়ারের প্রথম ইনিংসে দ্বিশতরনের ইনিংস খেলার রেকর্ড যুক্ত হয়েছে ভারতীয় ক্রিকেটার ঈশান কিষাণের নামে। শুধুমাত্র তাই নয়, ওডিআই ক্রিকেট ইতিহাসে সর্বোচ্চ স্টাইক রেটে ডাবল সেঞ্চুরি করা ব্যাটসম্যান এখন ঈশান কিশাণ। ৮৫ বলে শত রান করা ঈশান কিষাণ ১২৬ বলেই করেছেন ডাবল সেঞ্চুরি। বাঁ-হাতি এই ব্যাটসম্যান মাত্র ১৩১ বলে খেলেছেন ২১০ রানের ধ্বংসাত্মক ইনিংস। তিনি ২৪টি বাউন্ডারি এবং ১০টি ওভার বাউন্ডারির সাহায্যে খেলেন তার ক্যারিয়ারের প্রথম ডাবল সেঞ্চুরির ইনিংস। ঈশান কিষাণের পাশাপাশি আজ ব্যাট হাতে ধ্বংসাত্মক ব্যাটিং করেছেন কিং কোহলি। ২০১৯ সালের পর বাংলাদেশের বিপক্ষে আজ ওডিআই ক্রিকেটে প্রথম শতক পেয়েছেন তিনি। যা তার ক্যারিয়ারের ৭২তম আন্তর্জাতিক শতক।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…