খেলা

WTC Final 2023: ঈশান কিষাণ নাকি ভরত, কে খেলবে WTC ফাইনাল? জানিয়ে দিলেন প্রাক্তন নির্বাচক

হাতে আর মাত্র কয়েকটা দিন। ইংল্যান্ডের মাটিতে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলতে শক্তিশালী অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামবে টিম ইন্ডিয়া। ইতিমধ্যে আইপিএলের কর্মযজ্ঞ সমাপ্ত করে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ খেলার জন্য ইংল্যান্ডে উড়ে গেছে ভারতীয় দল। সেখানে জোর কদমে অনুশীলনও শুরু করেছেন বিরাট কোহলিরা। তবে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের আগে ভারতের একাধিক ক্রিকেটার ইনজুরিতে পড়ে দলের বাইরে ছিটকে যাওয়ায় বিপদে পড়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। তারকা ক্রিকেটারদের পরিবর্তক খুঁজতে একাধিক তরুণ ক্রিকেটারকে দলে জায়গা দিয়েছেন ভারতের দল নির্বাচকরা।

আসন্ন বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের আগে ঋষভ পন্থের অনুপস্থিতিতে ভারতীয় স্কোয়াডে জায়গা পেয়েছেন ঈশান কিষাণ এবং কেএস ভরত। তবে কোন বিকল্পের সাথে ভারতীয় দল ইংল্যান্ডের ওভালে শক্তিশালী অস্ট্রেলিয়ার বিপক্ষে নামবে তা নিয়ে দ্বন্দ্ব বেড়েছে ক্রিকেট মহলে। একদিকে ঈশান কিষাণ, যারা এখনো টেস্ট ক্রিকেটে অভিষেক হয়নি। অন্যদিকে শেখর ভরত, যিনি বিগত কয়েকটি ম্যাচে ব্যাট হাতে রীতিমতো ব্যর্থ হয়েছেন। তবে কে হবে ভারতীয় দলে ঋষভ পন্থের বিকল্প? উত্তর দিলেন ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রাক্তন দল নির্বাচক শরণদীপ সিং।

এদিন সংবাদমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে শরণদীপ সিং বলেন,’আমার মতে অবশ্যই ভারতীয় একাদশে সুযোগ পাবেন কেএস ভরত। কারণ খুব সম্প্রতি তিনি ভারতের মাটিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট ম্যাচ খেলেছেন। শুধু তাই নয়, ঋষভ পন্থের অনুপস্থিতিতে বহুদিন ধরে ভারতীয় দলের দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছেন তিনি। যেখানে ঈশান কিষাণের এখনও অভিষেকই হয়নি আন্তর্জাতিক টেস্ট ক্রিকেটে।’

তিনি আরও বলেন,’আন্তর্জাতিক টেস্ট ক্রিকেটে ঈশান কিষাণের অভিষেক না হলেও ম্যাচের শুরুতে ব্যাট হাতে অসামান্য পারফরমেন্স করতে পারেন তিনি। তবে ভারতীয় দলের প্রয়োজন একজন ষষ্ঠ ব্যাটিং বিকল্প। আর সেই কাজটি কেএস ভরত করতে পারেন অবলীলায়। তিনি মিডল অর্ডারে এসে বিরোধী দলের দুশ্চিন্তা বাড়াতে পারেন তার অসামান্য ব্যাটিং দক্ষতার মাধ্যমে। আমার মনে হয়, ভারতীয় দল অবশ্যই কেএস ভরতকে প্রথম একাদশে বাছাই করবে।’

Kriti Lekha Shome

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026