খেলা

IND Vs SL: বাউন্সার বলে মাথায় চোট লেগে হসপিটালে ভর্তি ঈশান কিশান

টানা দুই ম্যাচ জিতে শ্রীলংকার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ পকেটে ভরে নিয়েছে টিম ইন্ডিয়া। আজ শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজের তৃতীয় তথা শেষ ম্যাচে মাঠে নামতে চলেছে ব্লু বাহিনী। তবে আজকের ম্যাচে ভারতীয় প্রথম একাদশে ঈশান কিশানের থাকা নিয়ে তৈরি হয়েছে জল্পনা। গত ম্যাচে রোহিত শর্মার সাথে ওপেন করতে নেমে মাথায় গুরুতর চোট পান ভারতীয় ২৫ বর্ষীয় ক্রিকেটার ঈশান কিশান। শ্রীলংকার বিরুদ্ধে বরাবরই ঈশান কিশান দুর্দান্ত পারফরম্যান্স করে থাকেন। তবে সিরিজের দ্বিতীয় ম্যাচে মাথায় চোট পাওয়ার পর ইনিংস লম্বা করতে পারেননি তিনি।

১৮৪ রানের বিশাল লক্ষ্য নিয়ে মাঠে নেমে শ্রীলংকান পেস বোলার লাহিরু কুমারের বাউন্সারে মাথায় আঘাত পেয়ে মাটিতে বসে পড়েছিলেন ঈশান কিশান। তার পরে বেশিক্ষণ ব্যাটও করতে পারেননি। কুমারের বলেই মিড-অনে ক্যাচ দিয়ে ফিরে যান ভারতীয় ওপেনার ১৪ বলে ১৬ রান করে। ম্যাচ শেষে হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে। শেষ খবর পাওয়া পর্যন্ত তিনি কাংড়ার হাসপাতালেই আছেন। তাঁর কয়েকটি পরীক্ষাও করেছেন চিকিৎসকেরা। তাছাড়া তার মাথার সিটি স্কানও করা হবে বলে জানিয়েছেন চিকিৎসকেরা।

এমন অবস্থায় আজকের ম্যাচে ভারতীয় একাদশে ঈশান কিশান থাকবেন কিনা সে বিষয়ে এখনও স্পষ্ট করেনি ভারতীয় টিম ম্যানেজমেন্ট। যদি ঈশান কিশান আজকের ম্যাচে উপলব্ধ না থাকেন সেক্ষেত্রে ভারতীয় একাদশে সুযোগ পেতে পারেন আরো একজন তরুণ ক্রিকেটার ঋতুরাজ গায়কোয়াড়। গত ম্যাচে শ্রেয়াস আইয়ার এবং রবীন্দ্র জাদেজার বিধ্বংসী ইনিংসের ওপর ভর করে ১৭ বল বাকি থাকতে জয়ের জন্য প্রয়োজনীয় ১৮৪ রান তুলে নেয় ভারত। ইতিমধ্যে ২-০ ব্যবধানে লঙ্কান বধ করেছে ইন্ডিয়া। আজ শ্রীলঙ্কাকে হোয়াইটওয়াশ করার উদ্দেশ্যে একাধিক পরিবর্তনসহ শক্তিশালী একাদশ নিয়ে মাঠে নামতে চলেছে রোহিত বাহিনী।

Rahit Roy

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026