গুয়াহাটিতে আজ শ্রীলংকার বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচ খেলতে মাঠে নামছে টিম ইন্ডিয়া। ২-১ ব্যবধানে টি-টোয়েন্টি সিরিজ জেতার পর ভারতীয় দলের লক্ষ্য এখন ৩-০ ব্যবধানে ওডিআই সিরিজ জেতা। টি-টোয়েন্টি সিরিজে ভারতের একাধিক ধারাবাহিক ক্রিকেটার দলের বাইরে থাকায় একাদশে সুযোগ পেয়েছিলেন একাধিক তরুণ ক্রিকেটার। তবে রোহিত শর্মা কিংবা বিরাট কোহলির মতো ক্রিকেটারদের দলে প্রত্যাবর্তন তরুণদের জন্য বিপদের পূর্বাভাস বলে ধারণা করেছিলেন একাধিক ক্রিকেট বিশেষজ্ঞরা।
এবার সেই ধারণা সত্যি হলো অধিনায়ক রোহিত শর্মার ইঙ্গিতে। গতকাল ভারতীয় দলে যোগ দিয়ে সংবাদিক বৈঠকে তিনি একাধিক প্রশ্নের উত্তর দিয়েছেন। যেখানে শ্রীলংকার বিরুদ্ধে ওডিআই সিরিজের প্রথম ম্যাচে ভারতের দলের সম্ভাব্য একাদশ নিয়ে মুখ খুলেছেন রোহিত। সাংবাদিক সম্মেলনে তার উদ্দেশ্য প্রশ্ন করা হয়, ওপেনিং ব্যাটসম্যান হিসেবে তার সাথে আজকের ম্যাচে জুটি বাঁধবেন ঈশান কিষাণ নাকি শুভ শুভমান গিল। এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে তিনি রীতিমতো ক্রিকেটপ্রেমীদের হতাশ করেছেন।
সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিতে গিয়ে রোহিত শর্মা বলেন,”শুভমান গিল কিংবা ঈশান কিষাণ দুজনেই ভারতীয় একাদশে সুযোগ পাবেন। তবে সেটা হবে পর্যায়ক্রমে। তবে আজকের ম্যাচে শুভমান গিলের সঙ্গে মাঠে নামব আমি। বিগত কয়েকদিন ধরে ঈশান কিষাণ দুর্দান্ত পারফরমেন্স করেছেন। তবে শুভমান গিল একজন ধারাবাহিক পারফরমার্। এ কথা কখনোই অস্বীকার করা উচিত নয় যে, ঈশান কিষাণ খারাপ ক্রিকেটার। সম্প্রতি তিনি ওডিআই ক্রিকেটে ডাবল সেঞ্চুরি করেছেন। আর একজন ব্যাটসম্যান হিসেবে আমি জানি, ডবল সেঞ্চুরি করা কতটা ধৈর্যের এবং কষ্টসাধ্য কাজ। বিশ্বকাপের আগে আমরা আরও ১৫টি একদিনের ম্যাচ খেলব। সেখানে অবশ্যই সুযোগ পাবেন ঈশান কিষাণ।”
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…