খেলা

গোলাপি বলে রেকর্ড ইশান্তের, ঋদ্ধির শততম শিকার

ইডেন গার্ডেনে ভারত ও বাংলাদেশের মধ্যে প্রথম দিন-রাত্রির টেস্ট ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে। টসে জিতে বাংলাদেশের ক্যাপ্টেন মোমিনুল ইসলাম প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয়। ভারতীয় পেস বোলারদের দাপটে বাংলাদেশের প্রথম ইনিংস ১০৬ রানে শেষ হয়ে যায়। বাংলাদেশের সবকটি উইকেট দখল করে ভারতীয় পেসাররাই।

ভারতীয়দের হয়ে গোলাপি বলে প্রথম বলটি করেন ইশান্ত শর্মা। গোলাপি বলে প্রথম উইকেটটিও তিনিই নেন। এছাড়াও বাংলাদেশের ৫ জন ব্যাটসম্যানকে আউট করে গোলাপি বলে প্রথম পাঁচ উইকেট নেওয়ার রেকর্ডটিও করেন ইশান্ত শর্মা। একজন বোলারের পাঁচ উইকেট দখল একটি ব্যাটসম্যানের শতরানের সমান ধরা হয়ে থাকে।

গোলাপি বলে ভারতীয়দের ফিল্ডিং প্রদর্শন ছিল অত্যন্ত দর্শনীয়। রোহিত শর্মা স্লিপে একটি অসাধারণ ক্যাচ নিয়ে বিপক্ষ ক্যাপ্টেন মোমিনুল ইসলামকে আউট করেন। বাঙ্গালী উইকেট-রক্ষক ঋদ্ধিমান সাহার গ্লাভ-ওয়ার্ক ছিল অনবদ্য। উভয় দিকে ঝাঁপিয়ে পড়ে অনেকগুলি অসাধারণ বল ধরেন ঋদ্ধিমান সাহা। উমেশ যাদবের বলে বাংলাদেশি ওপেনার শাদমান ইসলামের ক্যাচ তালুবন্দি করে টেস্ট ক্রিকেটে শততম শিকার টি পূর্ণ করেন ঋদ্ধিমান। এছাড়াও ডানদিকে ঝাঁপিয়ে পড়ে মাহমুদুল্লার প্রায় অসম্ভব ক্যাচ তালুবন্দি করেন ঋদ্ধিমান।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026