বিদর্ভের বিপক্ষে দিল্লির রঞ্জি ট্রফির ম্যাচ চলাকালীন চোট পেয়ে ভারতীয় পেস বোলার ইশান্ত শর্মা ভারতের আসন্ন নিউজিল্যান্ড সফরের টেস্ট সিরিজ থেকে ছিটকে যেতে চলেছেন। ইশান্ত বিদর্ভ অধিনায়ক ফইজ ফজলের বিপক্ষে লেগ বিফোর উইকেটের আবেদন করার সময় চোট পান। লেগ বিফোর উইকেটের আবেদন করার জন্য আম্পায়ারের দিকে ঘুরতে গিয়ে ইশান্তের গোড়ালি মচকে পিচের উপর পড়ে গিয়ে চোট পান তিনি।
রঞ্জি ম্যাচের সময় পিচের উপর পড়ে গিয়ে ইশান্ত তার ডান গোড়ালিতে চোট পেয়েছেন এবং তিনি কমপক্ষে ছয় সপ্তাহের জন্য মাঠের বাইরে থাকবেন। এটি তাকে নিউজিল্যান্ডের বিপক্ষে ২১ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া দুই ম্যাচের টেস্ট সিরিজে দল থেকে আলাদা করতে পারে। ৯৬ টি টেস্ট ম্যাচ খেলা এই অভিজ্ঞ খেলোয়াড় খেলার পরে গোড়ালিতে এমআরআই করিয়েছেন এবং সেই রিপোর্ট এখনও এসে পৌঁছায়নি।
আরও পড়ুন : Ind Vs Nz : প্রথমবারের জন্য ভারতীয় একদিনের দলে ডাক পেলেন এই ভারতীয় ক্রিকেটার
ইশান্তের চোট নিউজিল্যান্ড সফরের আগে ভারতের কাছে আরোও একটি ধাক্কা কারণ এর আগে ওপেনার শিখর ধাওয়ান অস্ট্রেলিয়ার বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে কাঁধের চোটের জন্য পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ থেকে বাদ পড়েছেন। এরপর আবার পেস বোলার ইশান্ত শর্মা টেস্ট সিরিজ থেকে ছিটকে যেতে চলেছেন গোড়ালির চোটের জন্য।।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…