Ishita Dutta Baby Boy: মা হলেন অজয় দেবগনের আনস্ক্রিন কন্যা ঈশিতা দত্ত, পুত্রের জন্ম দিলেন অভিনেত্রী

ঈশিতা দত্ত সেট বলিউড ইন্ডাস্ট্রির অন্যতম জনপ্রিয় অভিনেত্রী। কদিন আগে পর্যন্তও মিডিয়ার পাতায় নিজের অভিনীত ছবি ‘দৃশ্যম ২’ নিয়ে চর্চায় ছিলেন। ছবিতে অজয় দেবগনের মেয়ের ভূমিকায় অভিনয় করতে দেখা গিয়েছিল তাকে। ছবিতে তার মায়ের ভূমিকায় ছিলেন শ্রিয়া স্মরণ। তার বোনের ভূমিকায় অভিনয় করতে দেখা গিয়েছিল ম্রুণাল জাদভকে। ২০১১ সাল থেকে এই ইন্ডাস্ট্রিতে রয়েছেন তিনি। বড়পর্দার পাশাপাশি ছোটপর্দাতেও একাধিক কাজ করেছেন অভিনেত্রী। ‘এক ঘার বানায়েঙ্গে’, ‘বেপানহা পেয়ার’, ‘থোরাসা বাদল থোরাসা পানি’র মতো ধারাবাহিকে মুখ্য ভূমিকায় অভিনয় করতে দেখা গিয়েছে তাকে। তবে এই মুহূর্তে একেবারে ভিন্ন একটি কারণের সূত্র ধরেই চর্চার আলোয় রয়েছেন ঈশিতা।

২০১৭ সালে বাৎসাল শেঠের সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন অভিনেত্রী। বিয়ের ৬ বছর পর নিজেদের জীবনে নতুন সদস্যের আসার কথা সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই ৩১’শে মার্চ প্রথমবারের জন্য সকলের সাথে ভাগ করে নিয়েছিলেন এই তারকা জুটি। একাধিক ফটোশুটে বেবিবাম্প শোঅফ করতেও দেখা গিয়েছিল তাকে। আর সেই সুখবর পাওয়ার পর থেকে সকলেই নতুন সদস্যের ভূমিষ্ঠ হওয়ার অপেক্ষাতেই দিন গুণছিলেন। এবার সেই সুখবরই প্রকাশ্যে।

ইতিমধ্যেই মিডিয়া সূত্রে জানা গিয়েছে, গত বুধবার ১৯’শে জুলাই পুত্র সন্তানের জন্ম দিয়েছেন অজয় দেবগনের অনস্ক্রিন কন্যা ঈশিতা দত্ত। দীর্ঘ অপেক্ষার পর বাবা হলেন বাৎসালও। ই-টাইমস অনুযায়ী মা ও শিশু দুজনেই আপাতত সুস্থ ও স্বাভাবিক রয়েছেন। তবে এখনো পর্যন্ত সোশ্যাল মিডিয়ায় এই নিয়ে অফিসিয়াল কোন তথ্য দেননি এই তারকা জুটি। বলাই বাহুল্য, তাদের পোষ্টের অপেক্ষাতেই এখন তাদের অগণিত ভক্তমহল। ইতিমধ্যেই এই খবর প্রকাশ্যে আসার পর থেকেই তাদের শুভেচ্ছাবার্তায় ভরাচ্ছেন সাধারণ থেকে তারকামহলের একাংশ।

Devparna Acharya

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026