নিউজ

বাঁশবেড়িয়াতে কার্তিক পুজোর প্যান্ডেলে সেজে উঠেছে মায়াপুরের ইসকন মন্দির

শ্রেয়া চ্যাটার্জী : বাঙালির বারো মাসে তেরো পার্বণ, দুর্গাপুজো হওয়ার পরে কালীপুজো ভাইফোঁটা চন্দননগরের জগদ্ধাত্রী, নৈহাটির বড়মা এবং সবশেষে বলতে গেলে বাঁশবেড়িয়ার কার্তিক ঠাকুর একেবারে জগদ্বিখ্যাত। মনমুগ্ধকর মূর্তির পাশাপাশি প্যান্ডেলে ছড়িয়ে রয়েছে শিল্পের কারুকার্য। আভিজাত্যের ছোঁয়া।

মায়াপুরের ইসকন মন্দিরে আমরা হয়তো কমবেশি সবাই গেছি। কিন্তু কারো যদি যাওয়া না হয়ে থাকে তাহলে তিনি কিন্তু চিন্তা করবেন না, একবার ঘুরে আসুন বাঁশবেড়িয়ায়। হাওড়া থেকে কাটোয়া লোকাল এ উঠে ব্যান্ডেলের পরের স্টেশন হলো বাঁশবেড়িয়া। মিলন পল্লীর এবারের থিম মায়াপুরের ইসকন মন্দির।

সেখানে গিয়ে আপনি হয়তো গুলিয়ে ফেলবেন আপনি মায়াপুরে আছেন না আপনি বাঁশবেড়িয়ায় আছেন? ভালো করে দেখলে আরো অবাক হবেন। একেবারে মায়াপুরের ইসকন মন্দির টিকে যেন তুলে আনা হয়েছে এই বাঁশবেড়িয়ার কার্তিক পূজোর প্যান্ডেলের মধ্যে। অপূর্ব সজ্জায় সেজে উঠেছে প্যান্ডেল টি।

শিল্পীর শৈল্পিকতা কে আপনি কুর্নিশ না জানিয়ে পারবেন না। একবার কষ্ট করে গিয়ে যদি উঠতে পারেন তো হলফ করে বলতে পারি আপনার কষ্টটা কিন্তু বিফলে যাবেনা। হয়তো মনে মনে বল উঠবেন আহা কি দেখিলাম।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026